Thursday, May 14, 2026

বিয়ে থেকে হানিমুন, স্যোশাল মিডিয়ায় মিষ্টি ক্যাপশনের সঙ্গে ছবি পোস্ট করলেন সুদীপা

Date:

Share post:

বিয়ের পর স্বামী-পুত্র-সংসার নিয়ে ১১ বছর পাড় করলেন অভিনেত্রী, সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। বিবাহবার্ষিকী আসতে বাকি আরও একটা মাস। তার আগেই সুদীপা তাঁর ফেসবুকে শেয়ার করলেন তাঁর বিয়ের দিনের নানান অদেখা ছবি। সেইসঙ্গে লিখেছেন, “এগারো বছর আগে-৯ জুলাই। ঘরোয়া বিয়ের অনুষ্ঠান….এই প্রথম সেই অনুষ্ঠানের ছবি প্রকাশ করলুম”।

পরিচালক অগ্নিদেবের সঙ্গে কাজের সূত্রে আলাপ সুদীপার। বয়সের ফারাক থাকলেও, তাতে খুব একটা আমল না দিয়েই বিয়ে করেন পরিচালক অগ্নিদেব ও সুদীপা। যদিও এটি ছিল অগ্নিদেবের দ্বিতীয় বিয়ে। তাই বিয়ের অনুষ্ঠান তেমন একটা জাঁকজমক ছিল না। বরং অত্যন্ত ঘরোয়াভাবেই অগ্নিদেবের বালিগঞ্জের বাড়িতে বসেছিল বিয়ের আসর। বিয়েতে হাজির ছিলেন উভয়পক্ষের পরিবারের সদস্যরা। আনুষ্ঠানিক বিয়ের ৭ বছর পর আইনি বিয়েতে বাঁধা পড়েছিলেন এই জুটি।

তবে, একবার নয়, সুদীপা দু’দুবার হানিমুনে গিয়েছিলেন। প্রথমবার মানালিতে। ৭ বছর পর রেজিস্ট্রির পর দ্বিতীয় মধুচন্দ্রিমায় অগ্নিদেব ও সুদীপা গিয়েছিলেন ইউরোপে। সোশ্যাল মিডিয়ায় সুদীপা জানিয়েছেন, তিনি হিন্দি ছবির একনিষ্ঠ ভক্ত। তাই মধুচন্দ্রিমায় কোথায় যাওয়ার ইচ্ছে, এই প্রশ্নের উত্তরে সুদীপা বলেছিলেন, মানালি ও সুইৎজারল্যান্ড। সুদীপার কথায়, অল্প হেসে অগ্নিদেব তাঁর দুটি স্বপ্নই পূর্ণ করেছিলেন।

অগ্নিদেব চট্টোপাধ্যায়ের বালিগঞ্জ প্লেসের বাড়িতে বসেছিল বিয়ের অনুষ্ঠান। এই ছবি পোস্ট করে সুদীপা লিখছেন, ”অগ্নি কি মন দিয়ে মন্ত্রোচারন করছে। ঠাকুরমশাই ভুল করলে,আবার বলাবে- তার ভয়ে… দীপঙ্কর বেচারা ভাবছে: কখন শেষ হবে এসব বুর্জোয়া অনুষ্ঠান!”

সিঁথি ভর্তি সিঁদুর, বিয়ের সাজে সুদীপা চট্টোপাধ্যায়। ছবি পোস্ট করে সুদীপা লিখেছেন, ‘কি বোকা বোকা সাজ!’

Advt

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...