Friday, May 8, 2026

নবান্নে সাংবাদিক বৈঠকে মাছির উপদ্রব, বিরক্ত মুখ্যমন্ত্রী

Date:

Share post:

অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সোমবার সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল থেকে শুরু করে ইয়াস নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই বৈঠকের তাল কাটলো একটি মাছি। নবান্নের (Nabanna) সভাঘরে অবিরত মাছির উপদ্রবে বিরক্ত হন মমতা।

 

মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ পরামর্শের মধ্যে বারবার মাছির আগমন।

বলতে বলতেই মমতা আচমকা বলে ওঠেন, ‘‘উফ্! এত মাছি এল কোথা থেকে!’’ বলতে বলতেই টেবিলের নীচে রাখা স্যানিটাইজারের (Sanitizer) ক্যান তুলে নিয়ে স্প্রে (Spray) করতে শুরু করেন মুখ্যমন্ত্রী। বৈঠক করতে করতেই বেশ কয়েক বার স্প্রে করে মাছি তাড়ান মমতা।

 

একটা সময়ে দৃশ্যতই বিরক্ত মমতা বলেন, ‘‘এখানে এত মাছি কী করে এল! কেউ দেখে না”। বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যের হেভিওয়েট মন্ত্রীরা। ছিলেন রাজ্যের মুখ্যসচিব-সহ একাধিক উচ্চ পর্যায়ের আধিকারিক। মুখ্যমন্ত্রীর অনুযোগ শুনে তাঁরাও বিব্রত।

স্যানিটাইজারের দাপটে বৈঠকে শেষের দিকে অবশ্য আর মাছির উৎপাত তেমন দেখা যায়নি। তবে সভাপতির দায়িত্বে থাকা কর্মীদের কর্মীরা ইতিমধ্যেই উৎস সন্ধানে নেমে পড়েছেন।

 

Related articles

বিধানসভার ভোলবদল: গেরুয়া আলোয় সাজছে ভবন, খোলা হয়েছে বিদায়ীদের নামের ফলক

১৫ বছর পরে রাজ্য রাজনীতিতে পট পরিবর্তন। আর তার জেরেই ভোলবদল বিধানসভা ভবনের (West Bengal Assembly)! গেরুয়া আলোয়...

দক্ষিণে জোটে জট: বিজয়ের সরকার গঠনে পাশে দাঁড়ালো কংগ্রেস, বাম!

তামিলনাড়ুর নতুন সরকার গঠনে এবার জটিলতা কাটল। টানা দুবার রাজ্যপাল আরভি আরলেকারের কাছে তামিলনাড়ুতে সরকার গঠনের আবেদন জানিয়েছেন...

শপথের আগেই পরের নির্বাচনের টার্গেট সেট! শুভেন্দুর বক্তব্যে ‘কথা কম কাজ বেশি’র বার্তা

প্রত্যাশা মতোই শুভেন্দু অধিকারীর নাম বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে বাংলার পর্যবেক্ষক হিসাবে ঘোষণা করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ...

৬৯৬ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় বীরভূমের প্রিয়তোষ, লক্ষ্য এবার IIT

প্রত্যাশা ছিল প্রথম দশের মধ্যে থাকার, কিন্তু অভাবনীয় সাফল্যে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে চমকে দিল সিউড়ির...