Tuesday, June 23, 2026

বজ্রাঘাতে মৃত বালকের পরিবারের পাশে রাজ্য, সাহায্য তুলে দিলেন মানস

Date:

Share post:

বজ্রাঘাতে মৃত বালকের পরিবারের হাতে মুখ্যমন্ত্রী পাঠানো অর্থ সাহায্য তুলে দিলেন মন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhuiya)। মঙ্গলবার, বিকেল পাঁচটা নাগাদ খড়্গপুরের অর্জুনি গ্রাম পঞ্চায়েতে বজ্রাঘাতে মৃত ১০ বছরের বালক মন্টু মাহাতর বাবা সত্যজিৎ মাহাতর হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) পাঠানো ২ লক্ষ টাকার চেক তুলে দেন জেলাশাসক রশ্মি কমল (Rasmi Kamal)। উপস্থিত ছিলেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া, স্থানীয় বিধায়ক দীনেন রায়, অতিরিক্ত জেলাশাসক সুদীপ সরকার, এসডিও আজমল হোসেন, স্থানীয় বিডিও।

সন্তানহারা পরিবারের পাশে দাঁড়িয়ে মানস ভুঁইয়া বলেন, “কোন চিন্তা নেই। আপনাদের পাশে মুখ্যমন্ত্রী আছেন। কোনও অসুবিধা হলে বিধায়ককে জানাবেন”। সরকার এবং দলের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মানস ভুঁইয়া। রাজ্য সরকারের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে মাহাত পরিবার।

বজ্রাঘাতে মৃত হুগলি, মুর্শিদাবাদের স্বজনহারা পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) । অভিভাবকহীন নাবালকদের কাছে টেনে সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি। অর্থ সাহায্য করেছে। সরকার এবং শাসকদল রাজ্যের সব দুর্গত মানুষের পাশে আছে- তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই বার্তাই বাংলার কোণায় কোণায় পৌঁছে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:তদন্ত প্রভাবিত: রোজভ্যালি মামলায় ইডি ও আয়কর দফতরের বিরুদ্ধে অভিযোগ সিবিআইয়ের

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...