Friday, April 24, 2026

কোভিড বিধি মেনে খুলল তারাপীঠ মন্দির, মানতে হচ্ছে নিষেধাজ্ঞা

Date:

Share post:

করোনা আবহে একমাস বন্ধ থাকার পর বুধবার থেকে খুলে গেল তারাপীঠ মন্দির। তবে, বৃষ্টির কারণে পুণ্যার্থীর সংখ্যা কম। কোভিড (Covid) বিধি মেনে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে বিগ্রহ ছোঁয়ার অনুমতি নেই ভক্তদের।

করোনা আবহে গত এক মাস বন্ধ ছিল তারাপীঠ মন্দির (Tarapith Temple)। সেই সময় বেশ কয়েকজন সেবাইত কোভিড আক্রান্ত হন। এরপরে বিধি-নিষেধের কিছু ছাড় দেওয়ায় বুধবার থেকে মন্দির খুলে দেওয়া হয়েছে। তবে মানতে হচ্ছে কড়া কোভিড বিধি।
বিগ্রহ যাতে কেউ স্পর্শ করতে না পারেন, সেজন্য গর্ভগৃহের সামনে বাঁশের ব্যারিকেড করা হয়েছে।
মোবাইল ফোন নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।
সতর্কতামূলক প্রচারে মন্দির চত্বর জুড়ে সাইনবোর্ড লাগানো হয়েছে।

বৃষ্টির কারণে প্রথম দিন পুণ্যার্থী সংখ্যা কিছুটা কম হলেও ষষ্ঠী উপলক্ষে বেশ কয়েকজন পুজো দিতে গিয়েছিলেন।

 

Related articles

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...

শান্তি বৈঠকে টালবাহানা তেহরানের, হরমুজে ইরানি জাহাজে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের!

প্রথম দফার আলোচনা কার্যত ভেস্তে গেছে, দ্বিতীয় দফায় আমেরিকা- ইরানের এক টেবিলে বসার সম্ভাবনার (US- Iran Peace Talk)...