Thursday, May 14, 2026

দ্রুত তদন্ত শেষ করতে চার রাজ্যে শাখা কেন্দ্র খুলল ইডি

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডিরেক্টরেট অফ এনফর্সমেন্ট (directorate of enforcement) সংক্ষেপে ই ডি (ED)দেশের পূর্বাঞ্চলের চারটি শাখা কেন্দ্র খুলল। সিকিম , গুয়াহাটি, নাগাল্যান্ড, আগরতলাতে সাব-জোনাল অফিস খুলছে ইডি।

ইডি সূত্রে জানা গেছে, এতদিন প্রধান ও সদর কার্যালয় দিল্লি থেকেই সমস্ত অপরাধের তদন্ত করা হত। কিন্তু বাস্তবিক বিচারে সবকিছু দিল্লি থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। দেখা গেছে বহু তদন্তে বহু অপরাধী গোয়েন্দাদের নজর এড়িয়ে পালিয়ে গিয়েছে। যেমন মায়ানমার থেকে মাদক পাচার, সিকিমে বেআইনি লটারির টাকা তছরুপ, নেপাল থেকে নারীপাচারের ঘটনা নতুন নয়। এমনকী দেশ-বিদেশের বিভিন্ন জঙ্গি সংগঠনগুলিতে টাকা লেনদেনও চলে এই পূর্বাঞ্চলীয় পথে। কিন্তু নজরদারির ফাঁক গলে বেশিরভাগ সময়ই পালিয়ে যাওয়ার সুযোগ পায় অপরাধীরা। সেই অপরাধীদের কিনারা পেতেই দেশের পূর্বাঞ্চল সাব-জোনাল অফিস খোলার পরিকল্পনা কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার।

মোটকথা তদন্তের কাজে গতি আনতে তবে নানা রাজ্যে ইউনিট খোলা হল। প্রত্যেক ইউনিটে চারজন করে অফিসার থাকবেন। কলকাতা ছাড়াও গুয়াহাটি থেকে একজন জয়েন্ট ডিরেক্টর দায়িত্বে থাকবেন বলে সূত্রের খবর। যদিও সিকিম অফিসের দেখভাল হবে কলকাতা থেকেই।

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...