Wednesday, May 6, 2026

এবার ‘রাঢ়বঙ্গ’কে পৃথক রাজ্যের দাবি তুললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, নয়া বিতর্ক

Date:

Share post:

উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি আগেই তুলেছিলেন বিজেপি সাংসদ জন বার্লা ( John Barla) ৷

একই সুরে সুর মিলিয়ে
এবার বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহল এলাকা নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবি জানালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)।

আর এই দাবি নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়েছে৷ রাজনৈতিক মহলের বক্তব্য, ঠাণ্ডা মাথায় ছক কষে পর পর এই দাবি তোলা হচ্ছে৷ রাজ্যে একটা অস্থির পরিবেশ গড়ে তুলতে চাইছে বিজেপি৷ আর তেমন পরিস্থিতি হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলতে বিজেপির সুবিধা হবে৷ পরিকল্পনা এমনই৷
উত্তরবঙ্গের পর এবার বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহল এলাকা নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবি জানালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বিজেপি’র এই সাংসদ বলেছেন, “পশ্চিমবঙ্গবাসী হিসেবে বলবো, মুখ্যমন্ত্রী যেভাবে বহিরাগত শব্দ এনেছেন, তাতে এই দাবি উঠবেই। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ৫০ কিমির মধ্যে ২৩ জন মন্ত্রী রয়েছেন। আর আমাদের এলাকার মানুষ বঞ্চিত। রাঢ়বঙ্গের যুবকদের চাকরি নেই। আমাদের এলাকার সম্পত্তি রাজ্যের কোষাগারে যাচ্ছে। আমরা কিছু পাচ্ছি না। আগামী দিনে রাঢ়বঙ্গ থেকেও আলাদা রাজ্যের দাবি উঠবে”৷ সৌমিত্র বলেন,
“আমরা রাঢ়বঙ্গকে আলাদা রাজ্যের দাবি জানাবো”৷

উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবি জানিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু করেছেন গেরুয়া সাংসদ জন বার্লা। তিনি বলেছেন, “উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে দেখতে চাই। এই বিষয়টি নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM MODI) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (AMIT SHAH) কাছে আবেদন জানাবো”।
যদিও বার্লার বক্তব্যের সঙ্গে যে রাজ্য বিজেপি সমর্থন করে না, তা স্পষ্ট করে দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ‘বিজেপি এ ধরনের কোনও দাবিতে বিশ্বাস করে না। আমরা এটা মানি না’।

Related articles

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...