Saturday, March 14, 2026

প্রতিমা ভৌমিককে মন্ত্রিসভায় জায়গা দিয়ে ত্রিপুরাকে সামাল দেওয়ার চেষ্টা মোদির

Date:

Share post:

মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসার পর ত্রিপুরাতে পদ্ম শিবিরের নীচুতলাতেও লেগেছে কমবেশি ভাঙন। ফলে ত্রিপুরায় পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে সেখানে ময়দানে নামাতে হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে । এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যে বিজেপির ভাঙন ঠেকাতে অস্তিনের তাস খেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় মন্ত্রীসভা সম্প্রসারণে ত্রিপুরাবাসীকে বড়ো উপহার দিলেন তিনি।
ত্রিপুরার বিজেপি সাংসদ প্রতিমা ভৌমিক জায়গা পেয়ে গেলেন মোদির মন্ত্রিসভায়।

১৯৯১ সালে বিজেপিতে যোগ দেন তিনি। সেই থেকেই সক্রিয় সদস্য ছিলেন বিজেপির। ত্রিপুরায় বিজেপিকে ক্ষমতায় আনার পিছনে রয়েছে প্রতিমা ভৌমিকের মতো লড়াকু নেত্রীর অবদান অনস্বীকার্য। সাংসদ প্রতিমা ভৌমিক বিজেপির কর্মী সমর্থক এবং ত্রিপুরাবাসীর কাছে ‘দিদি’ বলেই পরিচিত।
ত্রিপুরায় বিধানসভা ভোটও রয়েছে সামনে। তার আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিমা ভৌমিককে এনে চমক দিতে চাইছেন নরেন্দ্র মোদি, এমনটাই মত রাজনৈতিক মহলের। এবারে সেই প্রতিমা ভৌমিককে মন্ত্রিসভায় এনে বিজেপি মূলত ত্রিপুরা রাজ্যে বিজেপির ভাঙন সামাল দেওয়ার যেমন চেষ্টা করলো, তেমনি ত্রিপুরার উন্নয়নের বার্তা দেওয়ারও একটা প্রচেষ্টা চালালো বলে মনে করছেন রাজনৈতিক মহল।

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...