Saturday, May 16, 2026

কাল থেকে সকলের জন্য মেট্রো , সকাল ৮ টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে ট্রেন

Date:

Share post:

  • আগামিকাল, শুক্রবার থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে মেট্রোরেল (Kolkata metro rail) । করোনার বিধির (Corona protocol) কড়াকড়ির জন্যে এতদিন মেট্রো চালু থাকলেও সবাই তাতে চড়তে পারছিলেন না । বিশেষ এবং জরুরি পরিষেবা সঙ্গে যুক্ত ব্যক্তিরাই শুধুমাত্র মেট্রোতে উঠতে পারছিলেন। কিন্তু কাল থেকে সবাই মেট্রোতে উঠতে পারবেন । তবে অবশ্যই স্মার্ট কার্ড (smart card) থাকতে হবে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে ৫০ শতাংশ যাত্রী (50% pessenger) নিয়ে মেট্রো চলাচলে ছাড় দিয়েছে নবান্ন। শুক্রবার পুরোপুরি সেই নিয়ম মেনে মেট্রো চলাচল করবে। সকাল ৮টায় প্রথম মেট্রো ছাড়বে। চলবে রাত ৯টা পর্যন্ত।

দিনের ব্যস্ততার সময় ৭-৮ মিনিট অন্তর মেট্রো থাকবে। বাকি সময় যথাক্রমে ১০ মিনিট, ১১ মিনিট ও ১৫ মিনিটের ব্যবধানে দিনভর মেট্রো চালানো হবে।

 

কিন্তু ভিড়ের সময় করোনা বিধি মেনে শারীরিক দূরত্ব মেনে চলা কি সম্ভব? মেট্রো রেলের ডিজিএম প্রত্যুষ ঘোষ জানিয়েছেন, ” শারীরিক দূরত্ব যাতে বজায় রাখা যায় তার জন্য প্রত্যেকটি কামরায় ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। একটা আসনে বসার পর পাশের আসনটি ছেড়ে তৃতীয়টিতে আবার বসার ব্যবস্থা রাখা হয়েছে। এ ভাবে ৬০০ জনকে আমরা বসার জায়গায় দিতে পারব। বাকি যারা থাকবেন, তাঁরাও দূরত্ববিধি মেনে দাঁড়িয়ে যাবেন।” তবে

মেট্রো কর্তৃপক্ষের দাবি, যেহেতু এখন লোকাল ট্রেন বন্ধ। তাই যাত্রী সংখ্যা অনেকটাই কম হবে। লোকাল ট্রেন পুরোপুরি চালু থাকলে দমদম থেকে সাধারণত ৫০-৬০ হাজার যাত্রী হয়। কিন্তু এখন সেই ভিড় এড়ানো সম্ভব হবে বলেই মনে করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...