Saturday, March 14, 2026

কান্দাহারে সংঘর্ষের মাঝে পড়ে মৃত পুলিৎজার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী

Date:

Share post:

সম্প্রতি বিপদ আঁচ করে আফগানিস্তানে(Afghanistan) কান্দাহার(khandhar) থেকে ভারতীয় কূটনীতিকদের ফিরিয়ে এনেছে সরকার। তবে পেশার তাগিদে সেই আফগানিস্তানে উপস্থিত হয়েছিলেন পুলিৎজার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী(Danish Siddiqui)। নিয়মিত পাঠাচ্ছিলেন খবর ও ছবি। তবে কান্দাহারের স্পিন বলডাক জেলায় সংঘর্ষ চলাকালীন মৃত্যু হল সংবাদসংস্থা রয়টার্সের চিত্র সাংবাদিক(photojournalist) দানিশ সিদ্দিকির। তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন ভারতে(India) নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরদি মামুন্দজাই।

শুক্রবার এক টুইটে ফরদি মামুন্দজাই লেখেন, ‘গত রাতে কান্দাহারে আমার বন্ধু দানিশ সিদ্দিকীর মৃত্যুর খবরে আমি শোকাহত। আফগান বাহিনীর ঘেরাটোপে ছিলেন ভারতীয় সাংবাদিক এবং পুলিৎজার পুরস্কারজয়ী। কাবুলে যাওয়ার দু’সপ্তাহ আগে ওঁনার সঙ্গে দেখা করেছিলাম আমি। তাঁর পরিবার এবং রয়টার্সের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ আফগান সংবাদমাধ্যম নিউজ সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষ চলাকালীন মৃত্যু হয়েছে দানিশের। বুধবার স্পিন বলডাক এলাকায় পাকিস্তান সীমান্ত বরাবর একটি গুরুত্বপূর্ণ ক্রসিং দখল করে নিয়েছে তালিবানরা। এই এলাকা পাকিস্তান-অধ্যুষিত বালোচিস্তানের চামানের সঙ্গে আফিগানিস্তানের যোগাযোগ স্থাপন করেছে। আফগান সরকারের আন্তঃসীমান্ত যাতায়াত এবং বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চল। বৃহস্পতিবার আফগান বাহিনীর তরফে জানানো হয়, স্পিন বলডাক এলাকা পুনদর্খল করা হয়েছে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে তালিবানরা। সম্প্রতি খবর সংগ্রহের জন্য এই এলাকাতেই উপস্থিত হয়েছিলেন চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকী। বৃহস্পতিবার তালিবান ও আফগান সেনার সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন:দীনেশ ত্রিবেদীর ছাড়া রাজ্যসভা আসনে ভোট ৯ আগস্ট, বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

উল্লেখ্য, সম্প্রতি ওই এলাকায় এক পুলিশ অফিসারকে উদ্ধারের জন্য আফগান স্পেশাল ফোর্সের একটি অভিযান নিয়ে খবর করেছিলেন দানিশ। সেই অভিযানে দানিশের তোলা একাধিক ছবিও প্রকাশিত হয়। যেখানে দেখা যায় কিভাবে আফগান বাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চালাচ্ছে তালিবানরা। নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন তিনি যেখানে দেখা যাচ্ছে তালিবানরা রকেট হামলা চালাচ্ছে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে।

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...