Monday, May 4, 2026

রেকর্ড মাধ্যমিকে! এবছর পাশ করেছে ১০০ শতাংশ পরীক্ষার্থীই, সর্বোচ্চ নম্বর ৬৯৭

Date:

Share post:

প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। করোনা অতিমারীর জেরে নবমের মার্কশিট, দশমের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল।

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন,” গত বছরে পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ। এবছর ১০০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে”।

আজ, মঙ্গলবারই মধ্যশিক্ষা পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিলি করা হবে স্কুলগুলিকে।

সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল। রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলেই ফল জানা যাবে।

পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে রেজাল্ট নেওয়া যাবে। অভিভাবকদের হাতে মার্কশিট দেওয়া হবে

চলতি বছর মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ১০ লক্ষ ৭৯ হাজার ৭৫০। এ বছর ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা এ বছর অনেকটাই বেশি।

আরও পড়ুন-কাল 21 জুলাইয়ের মঞ্চে নজর দেশের, ‘জাগো বাংলা’র দৈনিকও শুরু মমতার হাতে

চলতি বছর ৭৯ জন মাধ্যমিক পরীক্ষার্থী ৬৯৭ পেয়েছে।

গত বছর ১০ লক্ষ ০৩ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণের সংখ্যা ছিল ৮ লক্ষ ৪৩ হাজার ৩০৫ জন।

নম্বরে খুশি নয় এমন পরীক্ষার্থীরা পরীক্ষায় বসার সুযোগ পাবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই পরীক্ষা হবে।

কীভাবে দেখা যাবে ফলাফল?

https://wbresults.nic.in/ , https://www.exametc.com/ , https://www.results.shiksha/west-bengal/wbchse/ , http://www.indiaresults.com/ , এই ওয়েবসাইটগুলিতে দেখা যাবে উচ্চমাধ্যমিকের ফলাফল। এ ছাড়া এসএমএস-র মাধ্যমেও ফল জানা যাবে। WB12 লিখে একটি স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে তা পাঠাতে হবে ৫৬০৭০ নম্বরে। তা হলে, ফোন নম্বরেই চলে আসবে বিস্তারিত ফলাফল।

 

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে