Monday, May 25, 2026

পশ্চিমবঙ্গে নৌ-বাহিনী কেন্দ্রের ৩ কিলোমিটারে মধ্যে নো ফ্লাই জোন ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রকের

Date:

Share post:

সাম্প্রতিক সময়ে ড্রোনের(drone) ব্যাপক ব্যবহার নিরাপত্তা বাহিনীর কাছে অন্যতম চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে এবার অন্যান্য জায়গার পাশাপাশি পশ্চিমবঙ্গেও(West Bengal) কড়া বিধি-নিষেধ জারির পথে হাঁটল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক(defence ministry)। কেন্দ্রের তরফে পশ্চিমবঙ্গে নৌ-বাহিনী কেন্দ্রের ৩ কিলোমিটারের মধ্যে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, নিষিদ্ধ এলাকায় বিনা অনুমতি কোনওরকম ড্রোন বা আনম্যান্ড এরিয়াল ভেহিকল(UAV) ব্যবহার করা হলে ব্যবহারকারী বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গে নৌবাহিনী কেন্দ্রের ৩ কিলোমিটারের মধ্যে নো ফ্লাই জোন ঘোষণা হওয়ায় এখন থেকে হুগলি সেতু, খিদিরপুরের একটি অংশ, ফোর্ট উইলিয়াম সহ ময়দান এলাকার ব্যাপক অংশে কোনওরকম ড্রোন ব্যবহার করা যাবে না। তবে এই সমস্ত এলাকায় যদি কেউ ড্রোন ব্যবহার করতে চান সে ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রক ও ডিজিসিএ-র কাছ থেকে অনুমোদন নিতে হবে। বিনা অনুমতিতে এই সমস্ত এলাকায় ড্রোন ব্যবহার করা হলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন:গণ-পরিবহণে মহিলা ও রূপান্তরকামীদের প্রতি অভব্য আচরণ ঠেকাতে কোর্টের প্রস্তাব

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উপত্যকায় সন্ত্রাসমূলক কাজকর্মের জন্য ড্রোনের ব্যাপক ব্যবহার কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে স্বরাষ্ট্রমন্ত্রকের। শুক্রবারও উপত্যকায় বিপুল পরিমাণ বিস্ফোরক সহ এক পাক ড্রোন গুলি করে নামায় নিরাপত্তা বাহিনী। ফলে দেশের ভিভিআইপি জোন গুলিতে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র। যার জেরেই জারি হল কড়া নির্দেশিকা।

 

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...