Tuesday, June 23, 2026

দিল্লিতে বিকল্পের পদধ্বনি, রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী জহর সরকার

Date:

Share post:

রাজ্যসভায় হেভিওয়েট প্রার্থী দিয়ে চমকে দিল তৃণমূল কংগ্রেস। মোদি সরকারের কট্টর বিরোধী প্রাক্তন আইএএস জহর সরকারকে রাজ্যসভায় মনোনয়ন দিল তৃণমূল।

প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার আমলা হিসাবে দেশের বিভিন্ন দফতরের গুরুদায়িত্ব সামলেছেন। সেন্ট জেভিয়ার্সে স্কুল জীবন। তারপর প্রেসিডেন্সিতে সমাজতত্ত্ব ও ইতিহাস নিয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটি অফ সাসেক্স এবং ইউনিভার্সিটি অফ কেমব্রিজে পদার্পন। তারপর আমলা জীবন শুরু। সিঁড়ি ভেঙে উত্তরণ। ছিলেন দেশের সংস্কৃতি সচিবও। কর্মজীবন শেষ করেন প্রসারভারতীর সিইও হিসাবে।

আমলা হলেও জহর সরকারের কলম এক কথায় অসাধারণ। অবসরের পর তাঁর লেখনী নিয়ে ব্যস্ত ছিলেন। বিভিন্ন মাধ্যমে বক্তব্য রাখার জন্য তাঁর আমন্ত্রণ থাকত। তবে বিজেপি বিরোধী মুখ হিসাবে তিনি ক্রমশ জাতীয় ক্ষেত্রে পরিচিত মুখ হয়ে উঠছিলেন। বাংলার সরকারও বিভিন্ন সময়ে তাঁর পরামর্শ নিয়েছে। তৃণমূল কংগ্রেস বলছে, এটা আসলে দিল্লিতে বিকল্পের পদধ্বনী। পথ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন:১৮ অক্টোবর পর্যন্ত দিল্লি পুলিশকে NSA ব্যবহারের অনুমতি উপরাজ্যপালের

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...