Thursday, May 14, 2026

ভাসুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিধবা বধূকে নৃশংস নির্যাতন, গ্রেফতার ২

Date:

Share post:

ভাসুর এবং শশুর বাড়ির অন্য সদস্যদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দিনের-পর-দিন চূড়ান্ত শারীরিক নিগ্রহ ও লাঞ্ছনার শিকার হলেন এক মহিলা। দুই সন্তানের মা ওই বিধবা মহিলাকে জোর করে শাঁখা-সিঁদুর পরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয় তার চুল কেটে তাকে গ্রামছাড়া করার হুমকিও দেওয়া হয়েছে।

নির্যাতিতা মহিলা ক্যানিং থানা এলাকার নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ডাবু গ্রামের বাসিন্দা। ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে প্রায় তিন বছর আগে ডাবু গ্রামের বাসিন্দা ওই গৃহবধূর স্বামী যতন সর্দারের মৃত্যু হয় । দুই সন্তানকে নিয়ে কোনওমতে সংসার চালায় এই মহিলা। গৃহবধূর অভিযোগ, স্বামী মারা যাওয়ার পর থেকেই তাঁর ভাসুর পরিতোষ সর্দার ও প্রতিবেশী কয়েকজন যুবক প্রতিনিয়ত কুপ্রস্তাব দিতে থাকে তাঁকে। তাতে রাজি না হওয়ায় গ্রাম থেকে উচ্ছেদ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছিল প্রতিনিয়ত।ওই গৃহবধূর এক দেওর ক্ষুদিরাম সর্দার অসহায় ওই পরিবারের পাশে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাঁদের পাশে দাঁড়ায়। তাঁর সঙ্গেই জোর করে বিয়ে দিয়ে সিঁদুর পরিয়ে দেওয়া হয়েছে এই গৃহবধূকে।

ওই মহিলা জানিয়েছেন তাঁকে বেধড়ক মারধর করা হয়। তাঁকে জোর করে শাঁখা সিঁদুর পরতে বাধ্য করা হয়। প্রতিবেশী এক যুবকের সঙ্গে জোর করে বিয়ে দেয় শ্বশুরবাড়িরই বেশ কয়েকজন। ওই গৃহবধূ ও প্রতিবেশী যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ গৃহবধূর ভাসুর-সহ নিকট আত্মীয় ও প্রতিবেশীদের বিরুদ্ধে। এরপর ওই গৃহবধু ও যুবককে গ্রাম ছাড়া করতে তিনটি সাদা কাগজে মুচলেকা লিখিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ। গৃহবধূ ইতিমধ্যে ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...