Sunday, June 21, 2026

আদিবাসী মহিলাদের ধন্যবাদ জানাতে ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বিধানসভা নির্বাচনে রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষ অকুণ্ঠ সমর্থন করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। লোকসভা নির্বাচনের ফল উল্টে দিয়ে আস্থা প্রদর্শন করেছেন মুখ্যমন্ত্রীর উপরই৷ জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত সমস্ত আসনে বিশেষ করে মহিলা ভোটাররা তাঁকে যেভাবে সমর্থন করেছেন তাতে আপ্লুত মুখ্যমন্ত্রী।

ফাইল ছবি

এবার ধন্যবাদ জানানোর পালা। প্রশাসনিক সূত্রে খবর, তাই রাজ্যের আদিবাসী সংস্কৃতির হৃদয় ভূমি ঝাড়গ্রামের মাটিতে দাঁড়িয়ে তাঁদের ধন্যবাদ জানাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। এজন্য তিনি বেছে নিয়েছেন বিশ্ব আদিবাসী দিবসের বিশেষ দিনটিকে। আগামী সোমবার আদিবাসী দিবসের দিনে ঝাড়গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। ওই অনুষ্ঠানেই যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

সোমবার আদিবাসী দিবসের পাশাপাশি ভারত ছাড়ো আন্দোলন দিবসও বটে। ভারতছাড়ো আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে ও মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা জানাবেন অনুষ্ঠানে। এছাড়াও তার একাধিক কর্মসূচি থাকবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে ।জানা গিয়েছে, ওইদিন ঝাড়গ্রামে গিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। রাজ্যে তৃতীয় বার ক্ষমতায় আসার পর এটাই তার প্রথম জঙ্গলমহল সফর। তাই সেখানকার উন্নয়নের কাজ ঠিকভাবে হচ্ছে কিনা তা পর্যালোচনা করে দেখবেন মুখ্যমন্ত্রী।এরপর জেলাশাসকের দপ্তরে লাগোয়া সিধু-কানহু অডিটোরিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, অনুষ্ঠা শেষে ঘাটালের বন্যা পরিস্থিতি দেখতেও যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফল, জেনে নিন কীভাবে দেখবেন ফল

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...