Saturday, May 2, 2026

করোনা টিকার মিশ্র ডোজের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি DCGI-এর

Date:

Share post:

কোভ্যাক্সিন(Covaxin.) এবং কোভিশিল্ডের(Covishield) ককটেল ডোজ অনেক বেশি কার্যকরী মানব শরীরে। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। এবার এক আবেদনের ভিত্তিতে করোনা ভ্যাকসিনের(covid vaccine) মিশ্র ডোজের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া(DCGI)

আরও পড়ুন:কিন্নোরে ভয়াবহ ভূমিধস, কমপক্ষে ৪০ জনের আটকে পড়ার আশঙ্কা

গত ২৯ জুলাই সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গনাইজেশনের ‘সাবজেক্ট এক্সপার্ট কমিটি’ মিশ্র টিকাকরণের পরামর্শ দিয়েছিল। সিএমসি ভেলোরকে প্রায় ৩০০ স্বেচ্ছাসেবকের উপর চতুর্থ দফার ট্রায়ালের অনুমতি দেয়। এবার এই পরীক্ষায় সবুজ সঙ্কেত দিল দেশের সর্বোচ্চ ওষুধ নিয়ামক সংস্থা। আইসিএমআর-এর তরফে সম্প্রতি মিশ্র টিকাকরণের একটি গবেষণাপত্র প্রকাশিত হয়। যেখানে দাবি করা হয় দুটি ভ্যাকসিনের মিলিত প্রয়োগ অনেক বেশি কার্যকরী। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আগামী দিনে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের মিশ্র ডোজের টিকাকরণ করতে উদ্যোগ নেবে সরকার।

 

Related articles

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...

দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব নিজের হাতে, বাকি জেলায় প্রতিনিধি পাঠালেন অভিষেক: এজেন্টদের বোঝালেন প্রযুক্তিগত দিক

ভোট গণনায় কারচুপি রুখতে পর্যবেক্ষক নিয়োগ করল তৃণমূল। দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব নিজের হাতেই রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

সুষ্ঠু ও স্বচ্ছভাবে ভোট গণনা পরিচালিত করতে অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন (Election Commission) অতিরিক্ত গণনা পর্যবেক্ষক (Counting observers) ও...

শেষ লড়াই! ইস্টবেঙ্গল ছাড়ার জল্পনা উস্কে দিলেন অস্কারই

ইস্টবেঙ্গলে(East Bengal) অস্কার ব্রুঁজোর(Oscar Bruzon) ভবিষ্যত নিয়ে জোর গুঞ্জন, চলতি মরশুমের পর কি সত্যিই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার ব্রুঁজো?...