Thursday, May 14, 2026

এএফসি কাপ খেলতে মালদ্বীপ পৌঁছাল এটিকে মোহনবাগান

Date:

Share post:

এএফসি কাপ ( Afc cup) খেলতে মালদ্বীপ পৌঁছাল এটিকে মোহনবাগান( Atk Mohunbagan)। শনিবার সকালে মালদ্বীপের উদ্দেশে রওনা দেন প্রীতম কোটাল(Pritam kotal), রয় কৃষ্ণারা( Roy krishna)। জাতীয় দলে ডাক পাওয়ায় দলের সঙ্গে জাননি জনি কাউকো( joni kauko)।

১৮ তারিখ এএফসি কাপের অভিযান শুরু করবে এটিকে মোহনবাগান। দু’সপ্তাহের অনুশীলন সেরে শনিবার ২৪ জনের দল নিয়ে  মালদ্বীপ পৌঁছাল হাবাসের দল। তবে এদিন দলের সঙ্গে এএফসি অভিযানে যেতে পারলেন না ইউরো কাপ খেলা দলের তারকা ফুটবলার জনি কাউকো। দেশের হয়ে প্রাক বিশ্বকাপ খেলতে গিয়েছেন তিনি। কাউকো না থাকাটা বিশেষ গুরুত্ব দিতে নারাজ হাবাস। বরং দলের যারা আছেন তাদের ওপর আস্থা রাখছেন তিনি। তাই তো প্রথম ম‍্যাচ থেকেই নিজেদের মেলে ধরতে মরিয়া বাগান ব্রিগেড।

এএফসি কাপ নিয়ে বাগান গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য বলেন,” এএফসি কাপের জন‍্য ক্লাবের জার্সিতে দু’বার খেলেছি। এর মধ‍্যে একবার রার্নাস হয়েছি। তবে এবার জেতার জন‍্যই যাচ্ছি। আমাদের যা প্রস্তুতি হয়েছে তাতে আমাদের দল অনেক শক্তিশালী।”

দলের নতুন বিদেশি হুগো বৌমাস বলেন,” ভারতের ঐতিহ্যবাহী ক্লাবের জার্সিতে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। এটা বিশাল বড় কথা। সবুজ-মেরুন জার্সি পড়ে খেলতে মুখিয়ে। প্রথম ম‍্যাচটা গুরুত্বপূর্ণ। ওই ম‍্যাচটা জিততে পারলে পরের ম‍্যাচ গুলো সহজ হবে।”

আরও পড়ুন:পাশের বারান্দায় লিওনেল মেসি, দেখে চমকে উঠলেন ভারতের অ‍্যাশলিন ম‍্যাথিউ

 

Related articles

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...