Saturday, March 14, 2026

বিচারপতি বিভি নাগরথনা হতে পারেন ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি

Date:

Share post:

২০২৭ সালে ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে পারেন বিভি নাগরথনা। বর্তমান প্রধান বিচারপতি এনভি রামনার নেতৃত্বে সুপ্রিম কোর্ট কলেজিয়াম শীর্ষ আদালতে উন্নীত হওয়ার জন্য ন’জন বিচারকের নাম সুপারিশ করেছে। তার মধ্যে নাম রয়েছে বিচারপতি বিভি নাগরথনার (BV Nagarathna)।

আরও পড়ুন-সুপ্রিম নির্দেশ: NDA-র পরীক্ষা দিতে পারবেন মেয়েরাও

বিচারপতি বিভি নাগরথনা ছাড়াও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার দৌড়ে রয়েছেন আরও দুই মহিলা বিচারপতির নাম। কলোজিয়ামের তালিকায় রয়েছেন তেলঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিমা কোহি ও গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি বেলা ত্রিবেদীও।

বাকি বিচারপতিদের নাম হল বিচারপতি অভয় শ্রীনিবাস ওকা, বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি জেকে মহেশ্বরী, বিচারপতি সিটি রবিকুমার ও বিচারপতি এমএম সুন্দ্রেস। বিভি নাগরথনা বর্তমানে কর্নাটক হাইকোর্টের বিচারপতি। তাঁর নাম যদি প্রধান বিচারপতি হিসাবে নির্বাচিত হয়, তবে তিনিই দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হবেন।

পাশাপাশি, প্রবীণ আইনজীবী তথা প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল পিএস নরসিমহাকেও সুপ্রিম কোর্টের বিচারপতি করা হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন-অভিষেকসহ ছয় নেতার মামলায় চার্জশিটে স্থগিতাদেশ, রিপোর্ট তলব কোর্টের

বিভি নাগারাথনা ২০০৮ সাল থেকে কর্নাটক হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে কাজ করছিলেন। দু’বছর পরই তাঁকে স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়। নাগারাথনা নিজের বাবার পদচিহ্ন অনুসরণ করেই চলছেন বললে খুব একটা ভুল হবে না, কারণ তাঁর বাবা ই এস ভেঙ্কটারামাইয়াও ১৯৮৯ সালের জুন মাস থেকে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন।

advt 19

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...