Saturday, May 16, 2026

আজ থেকে নতুন নিয়মে টিকাদান শুরু করল কলকাতা পুরসভা

Date:

Share post:

টিকাকরণ (vaccinations ) নিয়ে কলকাতা পুরসভা (kolkata corporation) নতুন নিয়ম চালু করল । মঙ্গলবার সকাল থেকে এই নতুন নিয়মে টিকাদান শুরু হয়ে গেল । এই নতুন নিয়ম অনুযায় এবার থেকে কলকাতা পুরসভার সব টিকাকেন্দ্রে প্রথম ও দ্বিতীয় (first and second dose) ডোজ় একসঙ্গেই দেওয়া হবে। আর টিকা দেওয়া হবে আগে এলে আগে পাবে এই ভিত্তিতে। কেন্দ্রগুলোতে ভ্যাকসিন দেওয়া শুরু হবে সকাল ১০টায়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দুটি ডোজ়ই মিলবে। পুরসভার নতুন নিয়মে মঙ্গলবার সকাল থেকে পুরসভার ভ্যাকসিন সেন্টারগুলোতে চলছে ভ্যাক্সিনেশন। কেন্দ্রগুলোতে ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ় এক সঙ্গেই দেওয়া হচ্ছে। ফলে ভ্যাক্সিনেশন সেন্টারগুলোতে ভিড় বেড়েছে ভোর থেকেই লম্বা লাইন দিয়ে টিকা নিতে দেখা যাচ্ছে । তবে পুরসভা সূত্রে জানানো হয়েছে রয়ে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ টিকা মজুদ রয়েছে।  তাই অযথা আতঙ্কিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সবাই টিকা গ্রহণ করুন।

advt 19

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...