Friday, June 26, 2026

বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভ অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের

Date:

Share post:

বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে বিক্ষোভ মিছিল করল অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদ। প্রায় হাজার খানেক লোক এই বিক্ষোভ সমাবেশে জড়ো হন। ময়নাগুড়ির শহর পরিক্রমা করার পর নতুন বাজার বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করে তারা। সমাবেশের প্রধান বক্তা ছিলেন নমঃশূদ্র ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য। উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি পার্থ বিশ্বাস, রাজ্য সভাপতি শচীদানন্দ মল্লিক, জেলা সভাপতি শরত মন্ডল, জেলা সম্পাদক ব্রজেশ্বর মল্লিকসহ আরও অনেকে।

নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য বলেন, নব্বইয়ের দশকে বাংলা ভাগের নামে উত্তরবঙ্গে একটা অরাজকতা পরিবেশ তৈরি হয়েছিল। অনেক রক্ত ক্ষয় হয়েছে। জাতি বিদ্বেষ সৃষ্টি করা হয়েছিল। বর্তমান সরকারের উন্নয়ন মুলক কাজের ফলে বিপথগামীরা নিজেদের ভুল বুঝতে পেরে সরকারের উন্নয়ন যজ্ঞে সামিল হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারে থাকা বিজেপি বাংলাকে অশান্ত করার জন্য বাংলা ভাগের আন্দোলনকে সামনে আনার চক্রান্ত করছে। আমরা সেটা সফল হতে দেব না। বাংলা ভাগের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক আন্দোলন চলবে।

আরও পড়ুন- এবার রাতের কলকাতায় সিসিটিভির মাধ্যমে পুলিশের ওপর লক্ষ্য রাখবে লালবাজার!

advt 19

 

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...