Thursday, May 7, 2026

হাতে ছিল ক্রিকেট বল, এখন কালশনিকভ নিয়ে তালিবানি নেতা!

Date:

Share post:

হাতে ছিলো ব্যাট-বল। এখন স্বয়ংক্রিয় রাইফেল। ভাবা যায়! এক আফগান ক্রিকেটারের তালিবান নেতা হওয়ার গল্প।
আব্দুল্লাহ মাজারি। আফগানিস্তানে তালিবানি জঙ্গলরাজ শুরু হওয়ার মুখে খবরের শীর্ষে এই ক্রিকেটার। দেশের প্রাক্তন বাঁহাতি আর্থডক্স স্পিনার।
একটা চলতি প্রবাদ মাজারির ক্ষেত্রে যথাযথ। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়। বছরখানেক আগেও ছিলেন পেশাদার ক্রিকেটার।
দেশের কাগজে অবশ্য মাজারির ক্রিকেটার থেকে তালিবানি হওয়া নিয়ে বেশ কয়েকটি খবর হয়েছে। কারণ, মাজারির ফেসবুক পোস্ট। জন্মভূমিতে ইসলামিক শাসন ব্যবস্থা ফিরে আসবে — ফেসবুকে এমন  পোস্ট করার পর তাকে নিয়ে আলোচনা শুরু হয়। তারপর আরও বেশ কয়েকবার একই কারণে।
আশির দশকে আফগান মাজার ই শরিফে জন্ম। মাজারির ক্রিকেট ক্যারিয়ারের শুরু চলতি শতাব্দীর গোড়ায়। টানা কয়েক মরশুম খেলেছেন পাকিস্তানের কায়েদ এ আজম ট্রফিতে। প্রথম ও দ্বিতীয় স্তর শেষে শিয়ালকোটের হয়ে ২০০৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক এই বাঁহাতি অর্থডক্স স্পিনারের। সে বছরই ফেরেন জন্মভূমিতে। ২০১০-এ অভিষেক হয় আফগানিস্তানের হয়ে। কিন্তু  কেনিয়া সফরেই খেলে ফেলেন জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ। মাত্র দুটি ওয়ান ডে খেলে দুটি উইকেট। তবে ঘরোয়া ক্যারিয়ার খারাপ নয়।
প্রথম শ্রেণির ক্রিকেটে ২১ ম্যাচে ৬৪ উইকেট, লিস্ট এ’তে ১৯ ম্যাচে ২৬ উইকেট আর ১৩টি টি-২০ তে  ঝুলিতে ২৬ উইকেট। আছে, তিক্ত অভিজ্ঞতাও। ২০১৮ সালে আফগানিস্তানের ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে এক ওভারে ৬ ছক্কা সহ ৩৭ রান দেন। শুধু তাই নয়, এই গত বছরেও স্প্যাগিজা ক্রিকেট লিগ খেলেছেন। পরে কোনও দল না পাওয়ায় পাকিস্তানে ফিরে যান মাজারি।
ইসলামাবাদে ফিরে শুরু করেন জমির ব্যবসা। এইসময় জড়িয়ে পড়েন তালিবানি রাজনীতিতে। ক্রিকেট মাঠে অল্প সফল  আব্দুল্লাহ মাজারি এখন তালিবানি নেতার পরিচয়ে বেশ খুশি।

advt 19

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...