Wednesday, March 11, 2026

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ময়দানে রিলায়েন্স, বাজারে আসতে চলেছে নয়া টিকা

Date:

Share post:

করোনা টিকার(covid vaccine) রমরমা বাজারে এবার ময়দানে নেমে পড়ল মুকেশ আম্বানির(Mukesh Ambani) সংস্থা রিলায়েন্স(Reliance)। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে রিলায়েন্সের করোনা টিকা। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)-এর বিশেষজ্ঞ কমিটির অনুমোদন পাওয়ার পর শীঘ্রই দুটি ডোজের টিকার প্রথম পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল(clinical trial) শুরু করতে চলেছে রিলায়েন্স লাইফ সাইন্স। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ডিসিজিআইয়ের(DCGI) অনুমোদন পায়নি এই সংস্থা। তবে ডিসিজিআইয়ের বিশেষজ্ঞ কমিটির অনুমোদনের অর্থ পক্ষান্তরে ডিসিজিআইয়ের অনুমতি। অল্প কয়েকদিনের মধ্যে রিলায়েন্স এই অনুমোদন পেয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:৮ দফা দাবিতে ত্রিপুরায় বিশাল মিছিল তৃণমূলের, নেতৃত্বে কুণাল-শান্তনু

সে হিসেবে বিশেষজ্ঞদের ধারণা, আগামী বছর প্রথম তিন মাসের মধ্যেই বাজারে আসতে পারে রিলায়েন্স-এর নতুন টিকা। এক্ষেত্রে প্রথম পর্যায়ে প্রায় দু মাস বা ৫৮ দিনের ট্রায়াল চালানো হবে। ২০ থেকে ৮০ বছর বয়সিদের মধ্যে পরীক্ষা চালানো হবে। তার ফলাফলের ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ের অনুমতি দেওয়া হবে। দিল্লি, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও তামলিনাড়ু সহ ১০টি জায়গায় পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। উল্লেখ্য, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ওষুধ প্রস্তুতকারক শাখা হলো রিলায়েন্স লাইফ সাইন্স। বেশ কিছুদিন ধরেই করণা ভ্যাকসিন নিয়ে গবেষণা চালাচ্ছিল এই সংস্থা। গত বছর থেকে টিকা নিয়ে গবেষণা চালানোর পর অবশেষে ভ্যাকসিনের বাজারে নাম লেখাতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

advt 19

 

spot_img

Related articles

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ অনুরাগী 

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্যান হয়ে গেলেন এবার খোদ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার স্টাব। কিছুদিন আগেই ভারত সফরে এসে তিনি...

অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার...

‘CPIM এখন ক্লোজড চ্যাপ্টার’, প্রথম বার তৃণমূলে ভোট দিয়ে নয়া অভিজ্ঞতার কথা শোনালেন প্রতীক

বাম জমানার চ্যাপ্টার এখন ক্লোজড, এখন নতুন সিলেবাসে পথ চলা। বার কাউন্সিলের নির্বাচনে ডায়মন্ড হারবার আদালতে ভোট দিতে...

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...