Saturday, June 27, 2026

ভোট পরবর্তী হিংসা মামলা: নদিয়ার চাপড়ায় বিজেপি কর্মী খুনের ঘটনায় প্রথম গ্রেফতার

Date:

Share post:

ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই প্রথম গ্রেফতার করল দু’জনকে। নদিয়ার চাপড়ায় বিজেপি কর্মী খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিজয় ঘোষ, অসীমা ঘোষকে।

নিহত বিজেপি কর্মী ধর্ম মণ্ডলের খুনের তদন্তে শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ হৃদয়পুর গ্রাম পঞ্চায়েত অফিসে যান সিবিআইয়ের আধিকারিকরা। তল্লাশি অভিযান চলাকালীন বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় তৃণমূলকর্মীরা। তাঁদের অভিযোগ, সেনার পোশাক পরা এক বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত অফিসে ঢুকে তল্লাশি শুরু করেন সিবিআই আধিকারিকরা। আরও অভিযোগ, সিবিআই আধিকারিকরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আপত্তিকর মন্তব্যও করেন। তৃণমূল নেতৃত্বের দাবি, এর জেরে গ্রামবাসীরাই ক্ষিপ্ত হয়ে সিবিআই-এর বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলেছে বিজেপি।

আরও পড়ুন-কলকাতা বিমানবন্দরে ব্যাপক শব্দে ফাটলো বিমানের চাকা, আতঙ্ক যাত্রীদের মধ্যে

উল্লেখ্য,গত ১৪ মে নদিয়ার চাপড়ার হৃদয়পুরের বাসিন্দা, বিজেপি কর্মী ধর্ম মণ্ডলকে মারধর করা হয় এবং কোপানো হয় বলে অভিযোগ ওঠে। এরপর ১৬ মে এনআরএস হাসপাতালে মারা যান ওই বিজেপি কর্মী। এই ঘটনারই তদন্ত করতে শনিবার চাপড়ায় যান সিবিআই আধিকারিকরা। এরপর হৃদয়পুর গ্রাম থেকে বিজয় ঘোষ ও অসীমা ঘোষ নামে দু’জনকে আটক করে থানায় নিয়ে আসেন গোয়েন্দারা। দীর্ঘ জেরার পর তাঁদের গ্রেফতার করা হয়। সূত্রের খবর, খুনের অভিযোগে এফআইআরে নাম রয়েছে ধৃতদের।

advt 19

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...