Saturday, March 14, 2026

খুঁটি পুজোর মাধ্যমে মহিলা পরিচালিত নিউ স্পোটিং ক্লাবের দুর্গাপুজোর ঢাকে কাঠি

Date:

Share post:

কলকাতার পুজো মানেই রকমারি ব্যাপার। রাজ্য-দেশের গণ্ডি পেরিয়ে যা বিদেশেও সমাদৃত। অন্য বছরগুলিতে এতদিনে বড় বড় বারোয়ারি পুজোগুলি জোরকদমে প্রস্তুতি শুরু করে দেয়। থিমের পুজোর মণ্ডপ নির্মাণও শুরু হয়ে যায়। তারও আগে রথের সময় থেকে জাঁকজমক করে হয় খুঁটি পুজো।
যদিও করোনা মহামারি আবহে এবার উত্‍সবের টানে ভাটা পড়েছে। এই বছর সেই অর্থে সাড়ম্বরে পালিত হবে না কলকাতার দুর্গাপুজো। কারণ, করোনা ভাইরাসের জেরে সাধারণ মানুষ এখনও ঘরবন্দি হয়েছেন, তেমনই পুজো উদ্যোক্তারাও কমিয়েছে বাজেট।
কিন্তু বাঙালির সেরা উত্‍সব বলে কথা, তাই ভাইরাসের দাপট যতই থাকুক, জৌলুস কমলেও বাঙালির দুর্গাপুজোকে ঠেকিয়ে রাখা যাবে না।

সোমবার কলকাতা পুরসভার ৮৩ নম্বর ওয়ার্ডের নিউ স্পোটিং ক্লাবে মহিলাদের দ্বারা পরিচালিত খুঁটি পূজার মাধ্যমে দুর্গা পূজার মণ্ডপের শুভ সূচনা করা হলো।
উপস্থিত ছিলেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশীষ কুমার , ৮৩ নম্বর ওয়ার্ডের ব্লক সভাপতি প্রবীর মুখার্জি এবং অঞ্চলের পল্লীবাসি বৃন্দ।

খুঁটি পুজোর ধারণাটি আসলে এসেছে প্রায় শত বছর পুরনো এক রীতি থেকে। আগে এত ক্লাব, থিম, প্রতিযোগিতার পিছনে ছোটাছুটি ছিল না। পুজো মানেই ছিল বনেদি বাড়ির সাবেকি একচালা প্রতিমা। আর সেই সময় মূলত বাড়ির ঠাকুর দালানে গড়া হত প্রতিমা।

আরও পড়ুন-  ভারতের সঙ্গে সব ধরনের সম্পর্ক চালিয়ে যাওয়া হবে, জানালেন শীর্ষ তালিবান নেতা

তখন থেকেই অনেকে রথযাত্রার শুভ দিনে, মাটির প্রতিমার কাঠের ফ্রেমকে পুজো করা হত। যেটি ‘কাঠামো পুজো’ (Kathamo Puja) বলেই পরিচিত। এরপর একটু একটু করে গড়ে উঠত দুর্গা প্রতিমা। এখন ট্রেন্ড খুঁটি পুজো।

advt 19

 

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...