Tuesday, May 26, 2026

করোনার জের: প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত কমানো হচ্ছে সিলেবাস

Date:

Share post:

করোনার জের (corona virus) । শিশুরা ঘরবন্দি (childhood) । স্কুলে গিয়ে শিক্ষা নেওয়ার পর্ব বহুদিন ধরেই বন্ধ (online study)। পড়াশোনা সবই চলছে অনলাইনে । কিন্তু নিয়মিত স্কুলে গিয়ে শিক্ষক-শিক্ষিকার কাছে পড়াশোনা শিখে যেভাবে মানসিক বিকাশ ও অগ্রগতি হয় তা অনলাইনে কখনোই সম্ভব নয়। তাই এবার কমছে স্কুল পড়ুয়াদের সিলেবাসের (syllabus) বোঝা। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩০-৩৫% কমছে সিলেবাস। আর এই কমানো সিলেবাসেই নেওয়া হবে অ্যাক্টিভিটি টাস্ক। মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়ে দিল সিলেবাস কমিটি। এদিন কাটছাঁট করা সিলেবাস নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সিলেবাস কমিটি। যেখানে জানানো হয়েছে, চলতি শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হতে চলেছে নতুন সিলেবাস। মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ ও রাজ্য সরকারকে ইতিমধ্যে তাদের পর্যবেক্ষণ জানিয়ে দিয়েছে সিলেবাস কমিটি। সিলেবাস কমিটি জানিয়েছে প্রত্যেক শ্রেণির সিলেবাসের ভাগের তৃতীয় অধ্যায় থেকে কমানো হবে সিলেবাস।

যদিও ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও মধ্যশিক্ষা পর্ষদ এমন সিদ্ধান্ত নিয়েছে । আগামী মাধ্যমিক পরীক্ষার সিলেবাস ৩০ থেকে ৩৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের যে সাতটি আবশ্যিক বিষয় আছে, সেই সব বিষয়েই কমছে সিলেবাসের ভার।

advt 19

 

Related articles

‘সরকারি’ বিজ্ঞাপনে বানান ভুল বিতর্ক বাড়তেই সরানো হল হোর্ডিং

রাস্তা থেকে সরানো হল ব্যকরণগত ভুল সমন্বিত 'সরকারি' বিজ্ঞাপনের হোর্ডিং। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল...

‘আমি, মমতা দু’জনেই সর্বহারা’! কেন এমনটা বললেন পানিহাটির BJP বিধায়ক রত্না?

ফের ওপেন হয়েছে আরজি কর মামলার ফাইল। এই আবহে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক দীর্ঘ বৈঠক...

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...