Saturday, March 14, 2026

প্রয়াত ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ফুটবলার জিমি গ্রিভস, শোক প্রকাশ হ‍্যারি কেনের

Date:

Share post:

প্রয়াত ইংল্যান্ডের ( england) ১৯৬৬-এর বিশ্বকাপ ( world cup) জয়ী দলের প্রাক্তন ফুটবলার জিমি গ্রিভস( Jimmy Greaves)। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৮১। রবিবার টুইটারে তাঁর মৃত‍্যুর খবর জানিয়েছে টটেনহ্যাম হটস্পার। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া  ইংল্যান্ডের ফুটবলে।

রবিবার তাঁর মৃত্যুর খবর জানিয়ে টটেনহ্যাম লিখেছে, “জিমি গ্রিভসের প্রয়াণের খবরে আমরা প্রত্যেকে শোকাহত। তিনি শুধু টটেনহ্যামের হয়ে সর্বোচ্চ গোলদাতাই ছিলেন না, দেশের অন্যতম সেরা গোলদাতা ছিলেন। রবিবার সকালে ৮১ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে।”

ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন জিমি গ্রিভস। দেশের হয়ে ৫৭টি ম্যাচে ৪৪টি গোল করেছেন তিনি। পাশাপাশি ক্লাব পর্যায়ে টটেনহ্যাম এবং চেলসিতে চুটিয়ে খেলেছেন। এরপাশাপাশি খেলেছেন এসি মিলানেও। এখনও পর্যন্ত টটেনহ্যামের হয়ে সর্বোচ্চ গোলদাতা তিনিই। ৩৭৯টি ম্যাচে ২৬৬ গোল করেছেন জিমি গ্রিভস। এর মধ্যে ১৯৬২-৬৩ মরসুমে ৩৭টি গোল করেন, যা ক্লাবের অন্য কোনও ফুটবলার এখনও পর্যন্ত করে দেখাতে পারেননি।

জিমি গ্রিভসের মৃত্যুতে শোক প্রকাশ করেন হ‍্যারি কেন।

আরও পড়ুন:দুবাই পৌঁছাল কিউইরা, ‘সিরিজ না খেলার অনেক কারণ ছিল’: নিউজিল্যান্ড ক্রিকেট সংস্থা

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...