Tuesday, June 16, 2026

সুস্মিতার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না রাজ্যসভায় শক্তিতে ‘দুর্বল’ বিজেপি

Date:

Share post:

রাজ্যসভায় শক্তিতে এঁটে ওঠা সম্ভব নয় বুঝতে পেরেই, তৃণমূলের সুস্মিতা দেবের (Sushmita Dev) বিরুদ্ধে প্রার্থী দেবে না বলে জানাল বিজেপি। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) এদিন টুইটে এ কথা জানান। যদিও তাঁর দাবি, ভবানীপুর (Bhawanipur) উপনির্বাচনকে টার্গেট করেই তাঁদের এই সিদ্ধান্ত। কিন্তু এর সঙ্গে রাজ্যসভায় প্রার্থী না দেওয়ার কী সম্পর্ক তা অবশ্যই তা স্পষ্ট করেননি বিরোধী দলনেতা। রাজনৈতিক মহলের মতে রাজ্যসভায় শক্তিতে তারা ‘দুর্বল’ বুঝতে পেরেই এই সিদ্ধান্ত গেরুয়া শিবিরের। অর্থাৎ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ নির্বাচিত হতে চলেছেন সুস্মিতা।

 

রাজ্যসভায় মানস ভুঁইয়ার (Manas Bhuiya) ছেড়ে যাওয়া আসনে ভোট ৪ অক্টোবর।তৃণমূলের তরফে ঘোষণা করা হয়েছে সুস্মিতা দেবের নাম। সোমবার, তিনি মনোনয়ন জমা দেন। এই পরিস্থিতিতে সুস্মিতার বিরুদ্ধে রাজ্য বিজেপি কাকে প্রার্থী দেয় তা নিয়ে জল্পনা ছিল। কিন্তু রাজ্যসভার ভোটে শক্তির নিরিখে জেতা সম্ভব নয় বুঝেই প্রার্থী দিচ্ছে না বিজেপি। শুভেন্দু অধিকারী এদিন টুইটে জানান, “রাজ্যসভার ভোটে প্রার্থী দিচ্ছে না বিজেপি”। শুভেন্দু লেখেন, “পশ্চিমবঙ্গে রাজ্যসভার উপনির্বাচনে বিজেপি কোনও প্রার্থীকে মনোনীত করছে না। ফল পূর্ব নির্ধারিতই রয়েছে।” অর্থাৎ, এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ নির্বাচিত হতে চলেছেন সুস্মিতা দেব।

advt 19

 

 

Related articles

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...