Saturday, June 13, 2026

“ভোট মমতাকেই দেবো”, কেন্দ্রীয় মন্ত্রীর মুখের উপর জবাব ভবানীপুরের বাসিন্দাদের

Date:

Share post:

আগামী বৃহস্পতিবার উপনির্বাচন (By Poll)। তার আগে শেষ রবিবারের প্রচার জমজমাট। বৃষ্টি উপেক্ষা করেই তাই সকাল থেকে প্রচারে ঝাঁপিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এদিন সকাল সকাল বিজেপি (BJP) প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal) হয়ে রবিবার প্রচারে নামেন বাঁকুড়ার সাংসদ (Bankura MP) তথা কেন্দ্রের প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Subash Sarkar)। প্রথমে চা-চক্র, তারপর সেরে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তিনি। তখনই পদ্মপুকুরের নর্দান পার্ক হঠাৎ বিড়ম্বনার মধ্যে পড়েন সুভাষ সরকার।

প্রচারের সময় সুভাষ সরকারের সঙ্গে থাকা বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের লিফলেট তুলে দিতে গেলে, বেশ কয়েকজন তা নিতে অস্বীকার করেন। এবং প্রার্থী ও মন্ত্রীর মুখের উপর সসাসরি বলে দেন, “আমরা ভোট মমতাকেই দেবো” আচমকা এই ঘটনা হতভম্ব হয়ে পড়েন সুভাষ সরকার। কর্মী-সমর্থকদের সঙ্গে মুখ চাওয়া-চাইয়ি করতে থাকেন। এরপর সোজা সেখান থেকে বেরিয়ে যান তিনি।

 

advt 19

 

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...