Thursday, May 14, 2026

ঋষভদের হারিয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল কলকাতা

Date:

Share post:

দিল্লি ক্যাপিটালসকে( delhi capitals) হারিয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল কলকাতা নাইট রাইডার্স( KKR)। মঙ্গলবার ম‍্যাচে ঋষভ পন্থদের(Rishabh Panth) বিরুদ্ধে ৩ উইকেটে হারাল ইয়ন মর্গ‍্যানের ( Eoin Margan)দল। ম‍্যাচের সেরা সুনীল নারিন।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ‍্যান। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে দিল্লি। দিল্লির হয়ে সর্বোচ্চ রান করেন স্টিভ স্মিথ এবং ঋষভ পন্থ। দু’জনই ৩৯ রান করেন। ২৪ রান করেন শিখর ধাওয়ান। এদিন ব‍্যাট হাতে ব‍্যর্থ শ্রেয়স আইয়র। একরান করেন তিনি। ৪ রান করেন হিটম‍্যায়ার। কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন লকি ফার্গুসন, সুনীল নারিন এবং ভেঙ্কটেস আইয়র। একটি উইকেট নেন সাউদি।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় কেকেআর। কলকাতার হয়ে সর্বোচ্চ রান করেন নীতিশ রানা। ৩৬ রান করেন তিনি। ৩০ রান করেন শুভমন গিল। সুনীল নারিন করেন ২১ রান। দিল্লির হয়ে তিন উইকেট নেন আভেশ খান। একটি করে উইকেট নেন আনরিচ, রবীচন্দ্রন অশ্বিন, ললিত যাদব এবং রাবাডা।

আরও পড়ুন:এসসি ইস্টবেঙ্গলে নতুন ভূমিকায় মৃদুল বন্দ‍্যোপাধ‍্যায়


 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...