Saturday, May 16, 2026

গোয়ায় নতুন সূর্যোদয়: একাধিক দল থেকে তৃণমূলে যোগ দিলেন বহু নেতা-কর্মী

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে শক্তি বাড়াচ্ছে তৃণমূল শিবির(TMC)। ত্রিপুরা, অসম সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যের পাশাপাশি গোয়ায়(Goa) তৃণমূলে যোগদানের হিড়িক পড়েছে। বুধবার ছোট্ট এই রাজ্যে একাধিক দল থেকে তৃণমূলে চলল দফায় দফায় যোগদান পর্ব।

এদিন সকালে কংগ্রেসের মহিলা শাখার প্রাক্তন সাধারণ সম্পাদিকা প্রিয়া রাঠোর সাংসদ ডেরেক ও ব্রায়েনর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। পাশাপাশি এদিন উলহাস ভাসঙ্কার, উমেশ বাউকার রামদাস কোলে এবং প্রভাকর ভোজ্জি মন্ত্রী মানস ভুঁইয়ার হাত ধরে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন।

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দীর্ঘদিনের কংগ্রেসী লুইজিনহ ফেলারিও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদানের পরে গোয়ায় কংগ্রেসে কার্যত ধস নেমেছে। প্রতিদিনই কোনও না কোনও কংগ্রেসে নেতা-নেত্রী – কর্মী – সমর্থকরা যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। গোয়ার নাম করা বেশ কিছু প্রাক্তন ফুটবলারও যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে।

আরও পড়ুন:আগ্রায় মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাতে বাধা, প্রিয়াঙ্কাকে হেফাজতে নিল যোগীর পুলিশ

এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃনমূল কংগ্রেস গোয়ার বর্তমান শাসক দলকে যে কড়া চ্যালেন্জের মুখে ফেলবে এ বিষয়ে কোনও সন্দেহ নেই। গোয়ায় হবে নতুন সূর্যোদয়।

advt 19

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...