Friday, April 24, 2026

একলা চলো” নাকি পুরভোটেও কংগ্রেসের সঙ্গে জোট? সিদ্ধান্ত নিতে বৈঠক আলিমুদ্দিনে

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটের আগে ব্রিগেডে হাত ধরাধরির সেই ছবি এখনও টাটকা। তৃণমূল ও বিজেপি বিরোধী সেই মহাজোটের নাম দেওয়া হয়েছিল সংযুক্ত মোর্চা। আর ফল বের হতেই “বিগ-জিরো”। বিধানসভা ভোটে জোট করে কার্যত খড়কুটোর উড়ে গিয়েছে বাম ও কংগ্রেস। এখন তাদের অস্তিত্ব বিপন্ন। ২০১৬ সালেও এই জোট ছিল সুপার ফ্লপ। এই জোটকে মানুষ যে গ্রহণ করেননি, তা বারেবার প্রমাণিত।

এই পরিস্থিতিতে কলকাতা-হাওড়া সহ জেলায় জেলায় পুরভোট আসন্ন। এবারও কি শহরের মানুষের কাছে জোট করে ভোট চাইবেন বিমান বসু-অধীর চৌধুরীরা? বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ”পুরভোটের আগে নতুন করে ফের আলোচনার প্রয়োজন রয়েছে। গত পুরভোট নির্বাচনে ৯০ থেকে ৯৫ শতাংশ ক্ষেত্রে আলোচনা হয়ে গিয়েছিল। তবে আসন্ন নির্বাচনে ফের আলোচনা প্রয়োজন। আগামী সপ্তাহে তা হতে পারে।”

প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যও পুরভোটের জোট প্রসঙ্গ একেবারে উড়িয়ে দেননি। তাঁর কথায়, ”পুরভোট আঞ্চলিক স্তরের ভোট। তাই তা নিয়ে প্রদেশ স্তরে আলোচনা হবে। তাই এই বিষয়টি প্রদেশ নেতৃত্বের জন্যই ছেড়ে দেওয়া ভালো। এ বিষয়ে কোনও পর্যালোচনা বামপন্থী নেতৃত্বরা চাইলে, আমাদের তরফে আলোচনা হবে। তবে রাজ্যে গত নির্বাচনে যে দৃষ্টিভঙ্গি ছিল, তার পরিবর্তন না করলে চলবে না।”

অন্যদিকে, বিধানসভা ভোটে সংযুক্ত মোর্চাকে জোট বলতে নারাজ বিমান বসু। তাঁর বক্তব্য, “জোটের নামকরণ হয়েছিল সংযুক্ত মোর্চা। কিন্তু আমরা আসন সমঝোতা করেছি। ব্রিগেডে সংযুক্ত মোর্চার কথা বলা হয়েছিল। সেটাকে জোট না বলে আসন সমঝোতা বলাই ভালো।” এরই মধ্যে আজ, মঙ্গলবার সিপিএম রাজ্য কমিটির বৈঠক বসতে চলেছে। সেখানে আলোচনায় আসন্ন পুরভোট নিয়ে কংগ্রেসের সঙ্গে জোটের বিষয়টি সর্বাগ্রে প্রাধান্য পেতে চলেছে বলে জানা যাচ্ছে আলিমুদ্দিন সূত্রে।

 

 

Related articles

যাদবপুরের পড়ুয়ারা পড়া ছেড়ে প্রতিবাদে! মোদির অপমানজনক কথার জবাব দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা ও বাঙালিদের অপমান করতে করতে প্রতিদিন নতুন ফন্দি আঁটেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলের নেতা...

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের...

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...