Monday, March 30, 2026

শানু-নচি সঙ্গীত সন্ধ্যায় বন্ধুত্বের বার্তায় জমজমাট পরেশের বিজয়া সম্মেলনী

Date:

Share post:

বাংলার সঙ্গীত জগতে দুই মহান নক্ষত্র কুমার শানু ও নচিকেতা চক্রবর্তী। দুই বাঙালির সঙ্গীত চর্চা বা ঘরনা নিয়ে বিতর্ক চিরকালীন। প্রথমজন বলিউডের “কিং অফ মেলোডি” তো পরের জন বাঙালির জীবনমুখী গানের স্রষ্টা।

বিনোদন জগতের বিতর্ককে আরও বিনোদনমুখী করে তুলতে শানু আর নচিকেতার অনেক গল্প রচিত আছে। একজন অন্যজনকে সহ্য করতে পারেন না। নচির একটি গানে নাকি শানুকে খোঁচা মেরে “কুমার পানু” শব্দ বন্ধনীর ব্যবহার আছে।

এবার সব বিতর্ক রিউমারকে দূরে ঠেলে একমঞ্চে কুমার শানু আর নচিকেতা। কাঁকুড়গাছিতে বেলেঘাটার উৎসবপ্রেমী তৃণমূল বিধায়ক পরেশ পালের উদ্যোগে বিজয়া সম্মিলনী। আর সেখানেই বাংলা সংগীত জগতের দুই দিকপাল-কিংবদন্তি শিল্পীর সহাবস্থান। শুধু গান নয়। হাতে হাত রেখে বন্ধুত্বের বার্তা। সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়ে নচির হাত ধরে শানু দীপ্তনকণ্ঠে বললেন, “আমাদের কোনও ঝগড়া নেই। ওসব মিডিয়ার বানানো গল্প। কেউ বিশ্বাস করবেন না।” সমর্থনের ইঙ্গিতে মুচকি হাসলেন নচিকেটাও।

তখন মঞ্চ আলো করে ছিলেন বিধায়ক তাপস রায়, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, জীবন সাহা, পবিত্র বিশ্বাস, আশুতোষ দাস, অপু মুখার্জি সহ আরও অনেকে। আর সঞ্চালনায় বিশ্বনাথ। সবমিলিয়ে শানু-নচি সঙ্গীত সন্ধ্যায় বন্ধুত্বের বার্তা দিয়ে জমজমাট পরেশ পালের বিজয়া সম্মেলনী।

আরও পড়ুন- বাণিজ্য সম্মেলন নিয়ে ভোলবদল রাজ্যপালের! কুণাল বললেন চাকরি বাঁচাতে দলদাস ধনকড়

 

Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...