Sunday, May 17, 2026

 Bangladesh: এবার প্রতিটি স্কুলে গিয়ে টিকাকরণ কর্মসূচী চালাবে হাসিনা সরকার

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

এখন থেকে দেশের প্রতিটি স্কুলে গিয়ে টিকা দেবে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক টিম শিক্ষার্থীদের করোনার টিকা দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

দেশের প্রতিটি স্কুলে স্কুলে করোনা টিকা দেওয়া হবে কি না, জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন ১৮ থেকে ২০টি স্কুল কেন্দ্রে করোনার টিকা দেওয়া হচ্ছে। একেকটি কেন্দ্রে পাঁচটি করে স্কুল যুক্ত রয়েছে। এ টিকা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দেখা গেছে, বেশি শিক্ষার্থী হওয়ায় টিকা নিবন্ধনে সমস্যা হচ্ছে।

সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেসব স্কুলে করোনার টিকা কেন্দ্র নাই বা কেন্দ্র স্থাপন করা হয়নি, এখন থেকে ওই স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেবো। এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক পৃথক টিম থাকবে।এখন ২৩টি জেলার স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। সব জেলায় স্কুলে স্কুলে গিয়ে এই টিকা দেওয়া চ্যালেঞ্জ।

আরও পড়ুন- Tripura: গেরুয়া সন্ত্রাসের বিরুদ্ধে ত্রিপুরায় মোমবাতি মিছিল তৃণমূলের

Related articles

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...