Saturday, March 14, 2026

Canning: ভরসন্ধেয় বাড়ির সামনেই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি! এলাকায় চাঞ্চল্য

Date:

Share post:

ভর সন্ধেয় ক্যানিংয়ে চলল গুলি। গুলিবিদ্ধ যুব তৃণমূল সভাপতি। ঘটনায় গুরুতর জখম হয়েছেন যুব তৃণমূল নেতা মহরম শেখ। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার নিকারিঘাটা অঞ্চলের ঘটনা।

গুলিবিদ্ধ তৃণমূল নেতার বাড়ি ক্যানিং-র সাতমুখী এলাকায়। ক্যানিং ১ নম্বর ব্লকের র নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় যুব তৃণমূল সভাপতি তিনি। এদিন সন্ধ্যায় বাড়ির কাছেই পার্টি অফিসে যান মহরম। দলের নেতাদের সঙ্গে বৈঠক সেরে যখন ফিরছিলেন, তখন ওই তৃণমূল নেতাকে ঘিরে ধরে এক দল দুষ্কৃতী। বেধড়ক মারধর করা হয় তাঁকে। এমনকী, পরপর তিনটি গুলিও চালানো হয়! একটি গুলি মাথায় লাগে, বাকি দুটি বুক ভেদ করে বেরিয়ে যায়। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়৷ কিন্তু, অবস্থা গুরুতর হওয়া কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- Mohammedan Sporting club: মহামেডান মাঠে জমকালো অনুষ্ঠান, আমন্ত্রণ জানানো হবে মুখ‍্যমন্ত্রীকে : সূত্র

 

spot_img

Related articles

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...