Thursday, May 14, 2026

Kolkata Municipal Election:পুরভোটে মেয়রের মুখ ছাড়াই ময়দানে তৃণমূল, ‘নেত্রীই জীবনের আদর্শ’ বললেন ফিরহাদ

Date:

Share post:

পুরভাটের দিন ঘোষণা হতেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। কিন্তু মেয়রের আসনে কে বসবেন, তা এখনও ঘোষণা করেনি তারা। প্রার্থীদের নাম চূড়ান্ত হওয়ার পরে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেন।বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় জানান, এ বার মেয়র পদপ্রার্থী হিসেবে কোনও মুখ সামনে না রেখেই লড়াইয়ে নামছে তৃণমূল। পার্থ বলেন, ‘‘ভোটের পরে জয়ী পুর প্রতিনিধিরা নেতা নির্বাচন করবেন।’’ আর তা জানার পরে বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য, ‘‘আমি দলের অনুগত সৈনিক। নির্বাচনের পরে দলের পক্ষ থেকে যা নির্দেশ দেওয়া হবে সেই মতো চলব।নেত্রীই জীবনের আদর্শ।”

আরও পড়ুন:Candidate List: কলকাতা পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় নবীন–প্রবীণের সমাবেশ

নতুন দল গঠনের পর ২০০০ সালেই কলকাতা পুরসভা দখল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন মেয়র মুখ ছিলেন সদ্য প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়। এর পরে ২০১০ সালে মুখ ছাড়া লড়াই করেই জেতে তৃণমূল। মেয়র হন শোভন চট্টোপাধ্যায়। গত পুরসভা নির্বাচন অর্থাৎ ২০১৫ সালে শোভনই ছিলেন মুখ। ২০১৮ সালের নভেম্বরে শোভন মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পর ফিরহাদ বসেন ওই চেয়ারে। কাউন্সিলর না হয়েও মেয়র হন। সেজন্য অবশ্য আইনও বদল করা হয়। নতুন আইনে ঠিক হয়, মন্ত্রিসভার মতো মেয়র হওয়ার পরেও ছ’মাসের মধ্যে জিতে আসতে হবে। পরে কলকাতার চেতলার ৮২ নম্বর ওয়ার্ড থেকে জিতে আসেন ববি।এবারেও ৮২ নম্বর ওয়ার্ডের প্রার্থী তিনি।

শুক্রবার কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে দীর্ঘ বৈঠক হয়েছে কালীঘাটে। সে প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছেন, “প্রত্যেকের মতামত নেওয়া হয়েছে। আমরা সবাই মত দিয়েছি। মমতা গণতন্ত্রে বিশ্বাসী।”সূত্রের খবর, করোনা পরিস্থিতি যেভাবে কলকাতায় সামাল দেওয়া গিয়েছে তাতে অভিজ্ঞদের উপরেই আস্থা রাখছেন তৃণমূল নেত্রী। তাই ফিরহাদই প্রত্যাবর্তন করেন কিনা, তা জানা যাবে ফলপ্রকাশের পরই।


Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...