Tuesday, April 21, 2026

Dhupguri-Citu : ২৪ ঘন্টা টিকিট কাউন্টার খোলার দাবিতে ধূপগুড়ি স্টেশন ম্যানেজারের কাছে দাবিপত্র পেশ সিটুর

Date:

Share post:

টিকিট কাউন্টার ২৪ ঘন্টা খুলে রাখার দাবিসহ বিভিন্ন অভিযোগ নিয়ে শনিবার সকালে ধূপগুড়ি রেলস্টেশন ম্যানেজারের কাছে দাবিপত্র তুলে দিলেন বামপন্থী শ্রমিক সংগঠন সিটু (CITU)-র সদস্যরা। এদিন মিছিল করে এসে ধূপগুড়ির স্টেশনের ম্যানেজার হাতেই তারা দাবিপত্র তুলে দেন। তাদের দাবিগুলি হলো, ধূপগুড়ি রেল স্টেশনে ২৪ ঘন্টা টিকিট কাউন্টার খোলা রাখতে হবে। পুরী -কামাখ্যা এক্সপ্রেসের ধূপগুড়ি রেল স্টেশনে স্টপেজ -সহ সরাইঘাট এক্সপ্রেসের স্টপেজ দিতে হবে। তাদের আরও দাবি, ধূপগুড়ি রেলস্টেশন উপর নির্ভর করেন বানারহাট, চামুর্চি বিন্নাগুরি সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন। তাই এখানে ২৪ ঘন্টা টিকিট কাউন্টার খোলা থাকলে স্থানীয় বহু মানুষ উপকৃত হবেন। এছাড়াও দূরপাল্লার এক্সপেস ধরার জন্য বহু মানুষকে ছুটতে হয় এনজেপি অথবা জলপাইগুড়ির মতো জায়গায়। তাই এই জায়গায় স্টপেজ হলে বহু মানুষের উপকার হবে। এছাড়াও এদিন তারা অভিযোগ করেন যে, তিস্তা -তোর্সা এক্সপ্রেস বাতিলের চিন্তাভাবনা করে রেল কর্তৃপক্ষ উত্তরবঙ্গের মানুষদের স্বার্থে আঘাত করতে চাইছে। তাই কোনোভাবেই যাতে উত্তরবঙ্গ এক্সপ্রেস বাতিল না হয়।

 

Related articles

রাহুলের মৃত্যুর ২২ দিন পার, সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি বদলে বিশেষ বার্তা শ্বেতার!

'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারিতে সলিল সমাধি হয়েছে অভিনেতা লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...

কাদের অ্যারেস্ট করা হবে লিস্ট করেছে গদ্দার! হলদিয়া থেকে তীব্র আক্রমণ দলনেত্রীর

গদ্দার লিস্ট করে দিয়েছে কাকে কাকে অ্যারেস্ট করতে হবে। মঙ্গলবার হলদিয়ার সভা থেকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো...

গ্রেফতার পাঠানের শ্বশুর ও আত্মীয়, নেপথ্যের কারণ জানুন

পশ্চিমবঙ্গে ভোটে ঝড় তুলেছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান( Yusuf Pathan)। এরই মধ্যে মুম্বইয়ে গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার শ্বশুর এবং...

মোদিকে গুজরাট-মধ্যপ্রদেশে ঝালমুড়ি খেতে দেখিনি! বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা বিজেপির মুখে ঝামা ঘষলেন অভিষেক

বাংলায় ভোটপ্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নকল করে রাস্তার পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...