Tuesday, April 21, 2026

Jawad: ‘জাওয়াদ’-এর জেরে সোমবারও ভিজবে দক্ষিণবঙ্গ, কোন জেলায়, কত বৃষ্টি?

Date:

Share post:

ক্রমশই নিজের শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ। বর্তমানে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে অতি গভীর নিম্নচাপ রূপে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বিরাজ করছে। আগামী ৩ ঘণ্টার শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ রূপেই থাকবে ঘূর্ণিঝড় জাওয়াদ। রাতে আরো শক্তি হারাবে।

নিম্নচাপ রূপেই রবিবার রাতে বঙ্গে প্রবেশ করবে জাওয়াদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এর ফলে ৫ ও ৬ ডিসেম্বর দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। হাওড়া, হুগলি, কলকাতা,নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টি হবে। ৬ তারিখও বৃষ্টি চলবে।  উপকূল এলাকায় যেতে পর্যটকদেরও নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইবে।

আগামীকাল বিকেলের পর থেকে হাওয়ার গতিবেগ কমবে। ৭ তারিখ থেকে কাটবে দুর্যোগ। সেদিন থেকেই দক্ষিণবঙ্গ পরিস্থিতির উন্নতি হবে। তবে মৎস্যজীবীদের ৬ ডিসেম্বর পর্যন্ত সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে আপাতত শহর কলকাতায় রাতের তাপমাত্রায় কোনও বদল হবে না। শীতের আমেজ ফিরতে অপেক্ষা করতে হবে ১১ ডিসেম্বর পর্যন্ত। ১১ তারিখের পর থেকে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।

আরও পড়ুন- বুকে ব্যথা নিয়ে SSKM হাসপাতলে মুখ্যমন্ত্রীর ভাই গণেশ, দেখতে গেলেন মমতা

Related articles

সল্টলেকের আনন্দলোক হাসপাতালের দোতলায় আগুন! সরানো হচ্ছে রোগীদের

মঙ্গলবার সকালে সল্টলেকের করুণাময়ীর কাছে আনন্দলোক হাসপাতালে (Anandalok Hospital) অগ্নিকাণ্ড। হাসপাতালে দোতলায় অপারেশন থিয়েটারের (OT) এসি থেকে আগুন...

জোরালো ভূমিকম্প মনিপুরে, রিখটার স্কেলে তীব্রতা ৫.২

মঙ্গলবার সকালে ঘুম ভাঙার আগেই তীব্র ভূমিকম্প (Earthquake) উত্তর-পূর্বের রাজ্যে। ন্যাশনাল সেন্টার ফর সিজমোলজি (NIS) জানিয়েছে রিখটার স্কেলে...

নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের থেকেই টাকা লু.ট!

আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুতে ভোট (Tamil Nadu election) । অথচ তার ঠিক দুদিন আগে অদ্ভুত ঘটনা এর মধ্যে।...

বিষ্ণুপুর থেকে মেদিনীপুর, জেলায় জেলায় জনসভা-রোড শো অভিষেকের

নির্বাচনী প্রচারের প্রায় শেষ লগ্নে রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জনসভা রোড শো কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek...