Saturday, June 6, 2026

Omicron: ওমিক্রন আবহে মুম্বইয়ে ‘উধাও’ বিদেশ থেকে আসা ১০৯ জন!

Date:

Share post:

প্রতিদিনই দীর্ঘ হচ্ছে তালিকা। ভারতে গত ২ ডিসেম্বর প্রথম ওমিক্রনে আক্রান্তের খোঁজ মিলেছিল কর্নাটকে। সেখানে ২ ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়ে তাঁদের মধ্যে কয়েকজন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরছিলেন। এরপর গুজরাতেও (Gujrat) হানা দেয় ওমিক্রন। একে একে মুম্বই এবং দিল্লির পর মঙ্গলবার রাজস্থানেও ওমিক্রনের হদিশ মিলেছে। এসবের মধ্যেই মহারাষ্ট্রে বেপাত্তা বিদেশ থেকে আসা ১০০ র বেশি ব্যক্তি!

এই প্রসঙ্গে কল্যাণ ডোম্বিভালি পৌর কর্পোরেশনের প্রধান বিজয় সূর্যবংশী (Vijay Suryavanshi ) জানান যে ২৯৫ জন সম্প্রতি বিদেশ থেকে মুম্বইয়ে ফিরেছেন, তার মধ্যে ১০৯ জনের কোনও হদিশ নেই। আর এই নিখোঁজ বিমানযাত্রীদের ফলে মাথায় চিন্তা ভাঁজ পড়েছে রাজ্য প্রশাসনের। উদ্বিগ্ন স্বাস্থ্য আধিকারিকরাও।

জানা গিয়েছে, সম্প্রতি বিদেশ থেকে ২৯৫ জন দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে ১০৯ জনের কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। থানের  টাউনশিপ এলাকার এই বাসিন্দারা বিদেশ থেকে ফিরার পর থেকেই এক্কেবারে বেপাত্তা। এর মধ্যে বেশ কয়েকজনের মোবাইল ফোনও আবার সুইচ অফ। অনেকের বাড়ি গিয়ে দেখা গিয়েছে সেটি তালাবন্ধ। কেএমডিসির নিয়ম অনুযায়ী, ঝুঁকিপূর্ণ দেশ থেকে ফিরলে আগামী সাতদিন হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। অষ্টম দিনে করাতে হবে কোভিড পরীক্ষা। যদি সেই রিপোর্ট নেগেটিভও হয় সুরক্ষার খাতিরে আরও সাতদিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁদের। এই নিয়ম যাতে কোনওভাবেই লঙ্ঘিত না হয় সেই বিষয়ে প্রথম থেকেই কড়া নজর রেখেছে রাজ্য প্রশাসন। তার মধ্যেই এই ধরণের ঘটনা সত্যিই উদ্বেগজনক।

আরও পড়ুন- পুরভোট নিয়ে দ্বিচারিতা! প্রার্থী খুঁজে না পেয়ে অজুহাত দিচ্ছে বিজেপি: তীব্র আক্রমণ কুণালের

Related articles

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...