Thursday, May 14, 2026

চাপে BJP: লখিমপুর কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যোগের অনুমতি আদালতের

Date:

Share post:

সময় যত বাড়ছে উত্তর প্রদেশ(Uttar Pradesh) নির্বাচনের আগে লখিমপুরখেরি কাণ্ডে(LakhimpurKheri) অস্বস্তি ততই বেড়ে চলেছে বিজেপির। মঙ্গলবার লখিমপুর কাণ্ডে রিপোর্টে জানানো হয়েছিল, এই ঘটনা পূর্ব পরিকল্পিত। এবং আদালতের কাছে আবেদন জানানো হয় মামলায় খুনের চেষ্টার ধারা যুক্ত করা হোক। সেই আবেদনে সাড়া দিয়ে এদিন আদালত অভিযুক্ত ১৩ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যুক্ত করার অনুমতি দিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রও(Ashish Mishra)। ফলে নির্বাচনের আগে এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই রীতিমতো চাপে গেরুয়া শিবির।

প্রসঙ্গত, এই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে আইপিসির ২৭৯, ৩৩৮ এবং ৩০৪এ (অবহেলায় মৃত্যু ঘটা) ধারা ছিল। কিন্তু সিটের রিপোর্টে ঘটনাটি সুপরিকল্পিত, ইচ্ছাকৃত খুনের চেষ্টা বলে উল্লেখ করা হয়। জানানো হয় এটি কোনো দুর্ঘটনা বা অসতর্কতা বলে ছাড় দেওয়া উচিত নয়। তদন্তকারীরা ভারতীয় দণ্ডবিধির ধারা ২৭৯-র পরিবর্তে ৩০৭ (খুনের চেষ্টা), ৩২৬ (স্বেচ্ছায় বিপজ্জনক অস্ত্র বা উপায়ে গুরুতর আঘাত করা), ৩৪ যুক্ত করার জন্য আদালতে অনুরোধ করেন। এই ঘটনায় ৩০৪ এ ধারা বাতিল করতে চান তাঁরা। সেই জায়গায় ৩০৭ ধারা-সহ বাকি ধারা যোগ করার অনুমতি চায় সিট। সিটের আবেদনে সাড়া দিয়ে আদালত নির্দেশ দেয়, অবহেলার কারণে মৃত্যু’র পরিবর্তে ৩০৭ ধারা তথা ‘খুনের চেষ্টা’র ধারা যোগ করার।

আরও পড়ুন:ওমিক্রন আতঙ্কের মাঝে ১৩০ জন বিদেশ ফেরতের খোঁজ মিলছে না মোরাদাবাদে

উল্লেখ্য, ৩ অক্টোবর লখিমপুর খেরিতে মন্ত্রী-পুত্র আশিসের গাড়ি পিষে দেয় বিক্ষোভরত চার কৃষকে। আহত হন অনেকে। যদিও অজয়ের দাবি, ঘটনার সময় আশিস গাড়িতে ছিলেন না। পিষে খুন করার পাশাপাশি গুলি চালানোরও অভিযোগ ওঠে। ৯ অক্টোবর আশিসকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। উদ্ধার হয় তাঁর বন্দুক। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে সবার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনছে সিট।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...