Thursday, May 14, 2026

India Team: অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতীয় দল

Date:

Share post:

অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের( U-19 Asia Cup)  ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল( India Team) । বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশকে ( Bangladesh) ১০৩ রানে হারাল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং শেইক রশিদের। ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা। তারা হারিয়েছে পাকিস্তানকে।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৩ রান করে যশ ঢুল্লের দল। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং শেইক রশিদের। ৯০ রানে অপরাজিত তিনি। ২৬ রান করেন অধিনায়ক যশ। ২৩ রান করেন রাজ বাওয়া। ২৮ রানে অপরাজিত ভিকি অস্তোয়াল। বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন রাকিবুল হাসান। একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, নইমুর রহমান, মেহরব হাসান এবং আরিফুল ইসলাম।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে লড়াই চালান আরিফুল ইসলাম। ২৬ রান করেন মাহিফিজুল ইসলাম। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন রবিকুমার, রাজবর্ধন হাঙ্গারগেকার এবং রাজ বাওয়া এবং ভিকি অস্তোয়াল। একটি করে উইকেট নেন নিশান্ত সিন্ধু এবং কুশল তাম্বে।

আরও পড়ুন:India Team: সেঞ্চুরিয়ানে দাপুটে জয় ভারতের, প্রোটিয়াদের ১১৩ রানে হারাল বিরাট কোহলির দল

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...