Saturday, March 14, 2026

নববর্ষে মোদির ‘উপহার’, পোস্ট অফিসে ১০ হাজারের বেশি জমা করলেই ন্যূনতম ২৫ টাকা চার্জ

Date:

Share post:

নতুন বছরের শুরুতেই দেশবাসীর ওপর খরচের বোঝা আরো খানিক চাপিয়ে দিল মোদি সরকার(Modi government)। এখন থেকে ডাক বিভাগে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে(India post payment Bank) টাকা রাখতে গেলেও গুনতে হবে চার্জ। মাসে ১০ হাজার টাকার বেশি জমা করলেই ০.৫ শতাংশ বাড়তি খরচ বহন করতে হবে চার্জ হিসেবে যা ন্যূনতম ২৫ টাকা। শুধু তাই নয় বিনামূল্যে টাকা তোলার সীমা বেঁধে দেওয়া হচ্ছে। এক্ষেত্রেও মাসে ২৫ হাজারের বেশি টাকা তুললে বাড়তি ০.৫ শতাংশ কর গুনতে হবে। ১ জানুয়ারি থেকে পোস্ট অফিসের সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে লাগু হয়েছে এই নিয়ম। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ পোস্ট অফিসের গ্ৰাহকরা।

গত ৩০ ডিসেম্বর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণে থাকা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তরফে জারি করা হয়েছিল এই নির্দেশিকা। যা লাগু হয়ে গিয়েছে ১ জানুয়ারি থেকে। কেন্দ্রে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছিল, মাসে চার বারের বেশি টাকা তুললে ০.৫ শতাংশ বাড়তি কর দিতে হবে। পাশাপাশি মাসে ১০ হাজার টাকার বেশি জমা করলেই ০.৫ শতাংশ বাড়তি খরচ বহন করতে হবে। তবে কেন্দ্রের এহেন সিদ্ধান্তে রীতিমতো সিঁদুরে মেঘ দেখছেন সাধারন মানুষ। আন্দোলন না হলে আগামী দিনে সমস্ত ব্যাংকের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:অভিষেকের সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি বাতিল: “কিসের এত ভয়?” বিপ্লবকে তোপ তৃণমূলের

তবে সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের পূর্ত ও আ‌ইনমন্ত্রী মলয় ঘটক বলেন, দেশবাসীকে ভিক্ষার ঝুলি হাতে ধরানোর পরিকল্পনা নিয়েছে মোদি সরকার। মানুষকে টাকা জমা করতেও যদি সুদ দিতে হয় তাহলে টাকা কোথায় রাখবে? মোদি সরকার দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছে। দেশকে বিদেশি লগ্নিকারীদের হাতে তুলে দিতেই এই ধরনের জনবিরোধী সিদ্ধান্ত। অবিলম্বে কেন্দ্র এই সিদ্ধান্ত প্রত্যাহার করুক।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...