Tuesday, April 21, 2026

Booster Dose: বুস্টার ডোজ নিতে দ্বিতীয় ডোজের সঙ্গে ব্যবধান থাকতে হবে ৯ মাস, জানাল ICMR

Date:

Share post:

ICMR এবং ফরিদাবাদের ট্রান্সলেশনাল হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট-এর উদ্যোগে পরিচালিত পাঁচটি বৈজ্ঞানিক গবেষণার ফলাফলের ভিত্তিতে দ্বিতীয় এবং তৃতীয় ডোজগুলির মধ্যে ব্যবধান ৯ মাসের রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৯ মাসের মাথায় এই বুস্টার ডোজের মানে হল এই, যে চলতি বছরের ১০ এপ্রিলের মধ্যে যাঁরা প্রাথমিক টিকাদানের সময়সূচীতে দ্বিতীয় ডোজটি পেয়েছিলেন তাঁরাই সতর্কতামূলক ভ্যাকসিনের প্রাথমিক ডোজগুলি গ্রহণ করবেন। অর্থাৎ, প্রধানত স্বাস্থ্যসেবা এবং ফ্রন্টলাইন কর্মীরাই প্রথম এই বুস্টার ডোজ পাবেন।
সর্বপ্রথমে এঁদেরই টিকা দেওয়া শুরু হয়ছিল গত ১৬ জানুয়ারি থেকে। ১ মার্চ থেকে দেশের ৬০ বছরের বেশি বয়সী এবং ৪৫-এর বেশি বয়সী যাঁদের কোমর্বিডিটি ছিল তাঁদের টিকা দেওয়া শুরু হয়। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ১ মে পর্যন্ত দেশের ১.১১ কোটি জনগণ টিকার দুটি ডোজ গ্রহণ করেছেন।

কো-উইন প্ল্যাটফর্মে দেখা যাবে কারা সতর্কতামূলক ডোজের জন্য যোগ্য হবেন। ডোজের কোনও মিক্সিং নয়। যে যেই ভ্যাকসিন নিয়েছেন, বুস্টার বা প্রিকশন ডোজ হিসেবে সেই ভ্যাকসিনের ডোজ নিতে হবে। স্পষ্ট জানালেন ICMR-এর DG বলরাম ভার্গব।
১০ জানুয়ারি থেকে এই বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় ডোজের সঙ্গে ব্যবধান থাকতে হবে ৯ মাস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই ট্রেন্ড এই মুহূর্তে চালু করা বিপজ্জনক হতে পারে। বুধবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কোনও ব্যক্তি করোনাভাইরাসের যে টিকার ডোজ নিয়েছেন, ‘প্রিকশন ডোজ’-এর ক্ষেত্রেও সেই টিকা দেওয়া হবে।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সাংবাদিক বৈঠকে নীতি আয়োগের (স্বাস্থ্য) সদস্য ভি কে পল বলেন, ‘আগে যে টিকা দেওয়া হয়েছে, সেই টিকারই প্রিকশন ডোজ প্রদান করা হবে। যাঁরা কোভ্যাক্সিন পেয়েছিলেন, তাঁরা কোভ্যাক্সিন পাবেন। যাঁরা প্রথম দু’বার কোভিশিল্ড পেয়েছেন, তাঁরা এবারও কোভিশিল্ড পাবেন।’

Related articles

সল্টলেকের আনন্দলোক হাসপাতালের দোতলায় আগুন! সরানো হচ্ছে রোগীদের

মঙ্গলবার সকালে সল্টলেকের করুণাময়ীর কাছে আনন্দলোক হাসপাতালে (Anandalok Hospital) অগ্নিকাণ্ড। হাসপাতালে দোতলায় অপারেশন থিয়েটারের (OT) এসি থেকে আগুন...

জোরালো ভূমিকম্প মনিপুরে, রিখটার স্কেলে তীব্রতা ৫.২

মঙ্গলবার সকালে ঘুম ভাঙার আগেই তীব্র ভূমিকম্প (Earthquake) উত্তর-পূর্বের রাজ্যে। ন্যাশনাল সেন্টার ফর সিজমোলজি (NIS) জানিয়েছে রিখটার স্কেলে...

নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের থেকেই টাকা লু.ট!

আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুতে ভোট (Tamil Nadu election) । অথচ তার ঠিক দুদিন আগে অদ্ভুত ঘটনা এর মধ্যে।...

বিষ্ণুপুর থেকে মেদিনীপুর, জেলায় জেলায় জনসভা-রোড শো অভিষেকের

নির্বাচনী প্রচারের প্রায় শেষ লগ্নে রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জনসভা রোড শো কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek...