Tuesday, May 5, 2026

ফের খড়গপুর আইআইটিতে করোনা হানা, আক্রান্ত ২০ জন

Date:

Share post:

ফের খড়গপুর আইআইটিতে (IIT Kharagpur) করোনা (Coronavirus) হানা। ২০ জনের শরীরে মিলল মারণ ভাইরাস করোনা। শনিবার খড়গপুর আইআইটি ক্যাম্পাসে নতুন করে ৮ জন পড়ুয়া সহ মোট ২০ জন আক্রান্ত হয়েছেন করোনায়। আইআইটির (IIT Kharagpur) এক ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন, নতুন করে আক্রান্তদের মধ্যে ১২ জন ফ্যাকাল্টি সদস্য, অশিক্ষক কর্মী সহ একাধিক ছাত্রও রয়েছেন।

আইআইটি খড়গপুরের রেজিস্ট্রার তমাল নাথ বলেন, “আগের দু-তিন দিনে নতুন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। সমস্ত বিধিনিষেধ জারি রেখেছি। সেই সঙ্গে করোনা পরীক্ষা চলছে।” তিনি আরও বলেন, “১ জানুয়ারি থেকে থেকে ৪ জানুয়ারির মধ্যে শিক্ষার্থী ও গবেষকসহ ইনস্টিটিউটের ৬০ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তাঁরা সকলেই এখন সুস্থ রয়েছেন এবং তাদের মধ্যে অনেকেই আইসোলেশনে রয়েছেন আবার অনেকেই কাজে ফিরেছেন”।

আরও পড়ুন-নিজেদের হাতে খোঁড়া গর্তে এখন ধুপধাপ পদস্খলনের আওয়াজ: জাগোবাংলার সম্পাদকীয়তে বিজেপির অন্তঃকলহ

নতুন সংক্রমিতদের বেশিরভাগেরই করোনাভাইরাসের মৃদু উপসর্গ রয়েছে। ক্যাম্পাসের মেডিকেল কেয়ার টিম নিয়মিত তাদের অবস্থা পর্যবেক্ষণ করছেন বলে জানা গিয়েছে।

 

Related articles

বেলেঘাটায় বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ উদ্ধার

বাংলা জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবার ভোটের ফল প্রকাশের দিনই এক তৃণমূলকর্মীর দেহ উদ্ধার বেলেঘাটায়। মৃত যুবকের...

নবান্ন নয়, মহাকরণ থেকেই প্রশাসন চালাতে চায় বিজেপি!

বাংলায় দুই তৃতীয়াংশ ভোটে জিতে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। আগামী ২৫ বৈশাখ মুখ্যমন্ত্রী ও...

ভবানীপুরে ভোটচুরি! গণনাকেন্দ্রের আঁখো দেখা হাল বর্ণনা ফিরহাদ-কন্যার

চিত্রনাট্য সাজানো হয়েছিল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জোর জবরদস্তি হারাতে। নিজেই চোখের সামনে তা দেখলেন ফিরহাদ কন্যা...

ধিক্কার! ৮০ লক্ষ ভোটার ভোটাধিকার দিতে পারলেন না: সুপ্রিম কোর্টের বিরুদ্ধে ‘চূড়ান্ত ব্যর্থতা’র অভিযোগ দুষ্যন্ত দাভের

নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ভারতের বিচারব্যবস্থা চূড়ান্ত ব্যর্থ যা দেশের জন্য...