Tuesday, June 2, 2026

আধার কার্ড নিয়ে বড়ো ঘোষনা UIDAI এর 

Date:

Share post:

খোলা বাজার থেকে পিভিসি আধার কপির প্রিন্ট আউট করবেন না , স্পষ্ট জানালো UIDAI ! আধার কার্ড নিয়ে এবার নয়া সতর্কতা জারি করা হলো ইউআইডিএআই (UIDAI) এর পক্ষ থেকে। আজ সকালে ট্যুইট করে ইউআইডিএআই (UIDAI) স্পষ্ট ভাবে জানিয়ে দেয় যে তারা কোনোভাবেই খোলা বাজার থেকে পিভিসি আধার কপির প্রিন্ট করা কে সমর্থন করে না।

আরো পড়ুন – রাজ্যে ফের ১০ হাজারের গণ্ডি ছাড়াল দৈনিক করোনা সংক্রমণ, সামান্য বাড়ল মৃত্যু

ভারতীয় নাগরিকদের কাছে আধার এখন অন্যতম গুরুত্বপূর্ণ নথি। তাই নিজের আধার সম্পর্কিত তথ্য নিয়ে সচেতন থাকুন। আপনি  কি খোলা বাজার থেকে পিভিসি আধার কপির প্রিন্ট আউট করেন? তাহলে জেনে নিন কি বলছে ইউআইডিএআই !

আধার কার্ড নিয়ে এবার নতুন ঘোষণা ইউআইডিএআই (UIDAI) এর পক্ষ থেকে। মাত্র ৫০ টাকা খরচ করেই পিভিসি আধার কার্ড পাওয়ার কথা আজ UIDAI এর পক্ষ থেকে বলা হয়। সেক্ষেত্রে আপনাকে ই- আধার পেতে https://eaadhaar.uidai.gov.in/genricPVC- এই লিংক এ ক্লিক করতে হবে।

আধার নিয়ে জালিয়াতি রুখতে UIDAI এর পক্ষ থেকে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষের উদ্দেশ্যে, যেখানে বলা হয়েছে –

  • আধার সেবা কেন্দ্র থেকে আধার সংশোধন করতে হবে
  • অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুন আধারের জন্য আবেদন করতে যাবে
  • যে আধার কার্ডটি ব্যবহার করছেন সেটি আসল কিনা তার বৈধতাও  ইউআইডিএআই-এর ওয়েবসাইটেই  যাচাই করা যাবে
  • আধারে নতুন ঠিকানা যুক্ত করতে বা ঠিকানা বদলের জন্য ইউআইডিএআই-এর ওয়েবসাইট http://uidai.gov.in/-এ যেতে হবে। এরপর ‘মাই আধার’ অপশনে ক্লিক করলে একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে ঠিকানা পরিবর্তন, ও আধার আপডেটের অপশন আসবে। এরপর দিতে হবে আধার নম্বর। এই প্রক্রিয়ায় আধারের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটা দিতে হবে। শেষে ঠিকানা বদল সংক্রান্ত নথি আপলোড করতে হবে। তাহলেই আধারের সঙ্গে নতুন ঠিকানা যুক্ত হয়ে যাবে।

তাই আপনার আধারের তথ্য সুরক্ষিত রাখতে পিভিসি আধার নিয়ে নয়া ঘোষনা কে অবশ্যই মাথায় রাখুন।

 

 

 

 

Related articles

ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের মধ্যে কলকাতা পুরনিগমের অন্দরে ভাঙন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) পদ থেকে ইস্তফা দিলেন ১১৮...

বিরোধীদের চিঠি জমা নিয়ে বেনজির সংঘাত! টেবিলে পত্র রেখে বিধানসভা ছাড়লেন অসীমা-কুণাল

ফের বিধানসভায় (Assembly) বিরোধী দলনেতা-সহ উপ-বিরোধী দলনেতা ও স্পিকারদের নামের প্রস্তাব করা চিঠি বিধানসভায় দিল তৃণমূল (TMC)। মঙ্গলবার,...

পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

কয়েক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল হয়েছে। কলকাতা ময়দানে একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২...

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...