Monday, June 22, 2026

এক ম্যাচ বাকি থাকতেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় ভারতের

Date:

Share post:

ভারত ২৩৭/৯ (৫০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ১৯৩ (৪৬ ওভার)
ভারত জয়ী ৪৪ রানে।

এক ম্যাচ বাকি থাকতেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজ পকেটে পুরলো ভারত। বুধবার মোতেরায় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল টিম রোহিত। ভারতের ২৩৭ রানের কাছে মাত্র ১৯৩ রানেই শেষ ক্যারিবিয়ান ব্রিগেড। ম্যাচের সেরা প্রসিদ্ধ কৃষ্ণ।

বুধবার প্রথমে ব্যাটিং শুরু করে টিম রোহিত। শুরুটা সেভাবে হয়নি টিম ইন্ডিয়ার। রোহিত, পন্থ ও কোহলি ফেরেন যথাক্রমে ৫, ১৮, ১৮ রান করে। এরপর ব্যাটিং এর হাল ধরেন কে এল রাহুল এবং সূর্যকুমার যাদব। করেন যথাক্রমে ৪৯ ও ৬৪ রান। কিছুটা রান যোগ করেন ওয়াশিংটন সুন্দর এবং দীপক হুডা। নির্ধারিত ৫০ ওভারে ভারত ৯ উইকেটে রান তোলে ২৩৭।

এদিকে ফিটনেস-জনিত সমস্যায় হেটমেয়ারকে দেশেই রেখে এসেছে ক্যারিবিয়ানরা। পুরান একদম ছন্দে নেই। অধিনায়ক পোলার্ড আবার চোট নিয়ে ম্যাচের বাইরে। এতে কোথায় যেন ব্যাটিংয়ে ফাঁক থেকেই গিয়েছিল। যার প্রভাব পড়ল বুধ-সন্ধার ব্যাটিংয়ে। ওয়েস্ট ইন্ডিজের অর্ধেক ব্যাটিং শেষ হয়ে গেল ৭৬ রানে। মোটামুটি এই রানেই প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাত উইকেট চলে গিয়েছিল। ম্যাচের ভাগ্য কোনদিকে গড়াচ্ছে, তখনই পরিষ্কার। শেষমেশ ১৯৩ রানে শেষ তাদের ইনিংস। বাকি ছিল ২৪ বল।

সামারা ব্রুকস ৬৪ বলে ৪৪ করে তবু কিছুটা সামাল দিয়েছিলেন। তারপর আকিল (৩৪) আর অ্যালেন (১৩) ছোট্ট পার্টনারশিপ খেলে হাল আরও খারাপ হওয়া আটকেছিলেন। কিন্তু দিনের শেষে ছবিটা বদলায়নি। শেষদিকে পোলার্ডের বদলি ওডিন স্মিথ (২৪) সামান্য ক্যামিও করলেন। কিন্তু প্রসিধ কৃষ্ণ ক্রস সিমের চতুর ব্যবহার করে খান চারেক উইকেট নিয়ে যে ধাক্কা দিয়েছিলেন, ক্যারিবিয়ানরা তা থেকে ঘুরে দাঁড়াতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচেও হেরে গেল। এতে সিরিজও গেল। ০-২ পিছিয়ে থেকে নিয়মরক্ষার শেষ ম্যাচ খেলতে হবে পোলার্ডদের।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর হাত থেকে আজ নিঃশর্ত দলিল পাবেন রাজ্যের ২ লক্ষ উদ্বাস্তু

Related articles

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...