Saturday, May 23, 2026

“বাংলার হিন্দুরা ভেজাল, ৫০০ টাকায় বিক্রি হয়”, মন্তব্যের জেরে শুভেন্দুর বিরুদ্ধে FIR

Date:

Share post:

পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামে নিজের বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে চারগোলিয়াতে জয় শ্রীরাম সংঘের উদ্যোগে রামপুজা উদ্বোধন গিয়ে বিস্ফোরক ও ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ রাজ্যের হিন্দুদের একাংশকে “ভেজাল” “জালি” “৫০০ টাকায় বিক্রি হয়” বলে দাবি করেছিলেন।

বাঙালি হিন্দু ভাবাবেগে আঘাত করে বিজেপির তৎকাল নেতা শুভেন্দু বলেছিলেন, “উত্তরপ্রদেশে রাম মন্দির প্রতিষ্ঠা হবে। এ বিষয়ে কোনও প্রশ্ন নেই৷ সেখানে কোনও ভেজাল হিন্দু থাকে না। সেখানকার হিন্দু বিক্রি হয় না। এখানকার হিন্দুরা টাকায় বিক্রি হয়। আবার কেউ কেউ ৫০০ টাকার বিনিময় ভোট দিয়েছে।’’

তাঁর আরও দাবি, ‘‘সবাই নয়, বেশিরভাগ কিন্তু আমাকে ভোট দিয়েছ৷ এখানকার অনেক জালি হিন্দু রয়েছে।” তাঁর এমন মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন থেকে শুরু করে হিন্দুত্ববাদী নেতারা।

আরও একধাপ এগিয়ে বাঙালি হিন্দুদের অপমান করার জন্য সরাসরি শুভেন্দুর বিরুদ্ধে তোপ দেগে আলিপুরদুয়ার থানায় FIR করেছেন প্রাক্তন বিজেপি নেতা ও RSS-এর প্রাক্তন সদস্য বিশিষ্ট আইনজীবী ভাস্কর দে। তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত খবরের ফুটেজ আলিপুরদুয়ার থানায় তথ্যসহকারে জমা দিয়ে রাজ্যের বিরোধী দলনেতার দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ও হিন্দু ভাবাবেগে আঘাত করার জন্য উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন- মাত্র একবছরেই মোহভঙ্গ! বিজেপি বিধায়ক শঙ্করের থেকে মুখ ফেরালো শিলিগুড়ি

 

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...