Saturday, June 27, 2026

তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে তিন পুরসভার মেয়রের নাম ঘোষণা করতে পারেন মমতা

Date:

Share post:

দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আহ্বানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) নবগঠিত প্রথম জাতীয় কর্মসমিতির (National Executive Committee) বৈঠক আজ, শুক্রবার কালীঘাটে (Kalighat) অনুষ্ঠিত হবে। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই বৈঠকে যোগ দেবেন কর্মসমিতির ১৯ জন সদস্য।

আরও পড়ুন:Weather Forecast: ফাগুনেও বৃষ্টির ভ্রুকুটি

অসমর্থিত সূত্রের খবর, এই বৈঠক থেকেই সর্বভারতীয় এবং রাজ্য কমিটির পদাধিকারীদের নাম চূড়ান্ত করবেন তৃণমূল সুপ্রিমো। দলের শাখা সংগঠনগুলিতে বেশ কিছু রদবদল হতে পারে বলেও মনে করছে রাজনৈতিক মহল।

একইসঙ্গে এই বৈঠক থেকেই খুব তাৎপর্যপূর্ণ ভাবে নির্ধারিত হতে বিধাননগর, চন্দননগর এবং আসানসোল। পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র সহ এমআইসিদের নাম। যেখানে সবচেয়ে বেশি নজর রয়েছে বিধাননগরের দিকে। অন্যদিকে, চার পুরসভা নির্বাচনের ফল প্রকাশের দিনই শিলিগুড়ির মেয়র হিসেবে গৌতম দেবের নাম ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী। বাকি পুরসভাগুলির বিষয়ে কর্মসমিতির এই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানা যাচ্ছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...