Wednesday, May 13, 2026

Belur Math : শ্রীরামকৃষ্ণদেবের ১৮৬ তম জন্মতিথি: দু’বছর পর আজ খিচুড়ি ভোগ হচ্ছে বেলুড়মঠে

Date:

Share post:

আজ পরমহংস শ্রীশ্রী রামকৃষ্ণদেবের ১৮৬ তম জন্মতিথি । এ উপলক্ষে শুক্রবার সকাল থেকেই বেলুড়মঠে বিশেষ পুজো ও আরতির আয়োজন করা হয়েছে । সেই সঙ্গে আজ ভোগ বিতরণও করা হবে । করোনা সংকটকালে প্রায় দু’বছর ভক্তদের জন্য প্রসাদ বিতরণ বন্ধ রেখেছিল বেলুড় মঠ। কিন্তু শুক্রবার শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে আবারও ভোগ দেওয়া হবে উপস্থিত ভক্তদের। ফলে সকাল থেকেই সাজোসাজো রব বেলুড়মঠে। ভক্তরাও সানন্দে এসেছেন বেলুড়মঠে।

বেলুড় মঠের তরফে জানানো হয়েছে মঠে ভক্তদের জন্য ভোগ বিতরণ নতুন কিছু নয়। কিন্তু করোনার জন্য কোভিড বিধি মেনে মাঝে দু’বছর ভোগ বিতরণ বন্ধ ছিল । তবে এদিন পুরনো নিয়মেই ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। এখনো মেনে চলা হবে কোভিড বিধি। সারিবদ্ধ ভাবে ভক্তদের খেতে বসানো হবে। কোনোভাবেই যেন বেশি ভিড় না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখা হবে।

 

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...