Monday, April 6, 2026

জলের বদলে ভুল করে মদের মধ্যে কীটনাশক, মৃত ৩, শঙ্কাজনক৩

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে মদ খেয়ে ৩ জনের মৃত্যু হল। আশঙ্কাজনক আরও ৩ জন। গত তিন দিন ধরে স্থানীয় কৃষ্ণমোহন স্টেশন লাগোয়া রথীন গায়েনের বাড়িতে মনসাপুজো ছলছে। সেই উপলক্ষ্যে গায়েন বাড়িতে প্রতিবেশীরা নিমন্ত্রিত ছিলেন। গতকাল রাতে নিমন্ত্রণদের মধ্যে কয়েকজন মদ্যপানের আসর বসায়। সেখানে মদের সঙ্গে জলের পরিবর্তে ভুল করে বিষাক্ত কীটনাশক মিশিয়ে ফেলে একজন। সেই কীটনাশক মেশানো মদ খাওয়ার পর থেকে অসুস্থ হয়ে পড়েন ৬ জন। প্রত্যেককে বারুইপুর মহকুমা হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ৩ জনের অবস্থাও আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে বারুইপুরের আইসি দেবকুমার বসু বিশাল বাহিনী নিয়ে রথীন গায়েনের বাড়িতে হাজির হয়। সেখান থেকে মদের নমুনা সংগ্রহ করেছে পুলিশ।





Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...