Tuesday, May 19, 2026

সিপিএমের রাজ্য সম্পাদক হলেন মহম্মদ সেলিম, বাদ পড়লেন ‘পক্বকেশী’ বিমান-সূর্যরা

Date:

Share post:

জরাগ্রস্ত সংগঠনকে ‘টনিক’ দিতে নতুন প্রজন্মের ওপর দায়িত্বভার তুলে দিল সিপিএমের রাজ্য কমিটি। নতুন রাজ্য কমিটিতে এলো অনেক নতুন মুখ। পাশাপাশি সূর্যকান্ত মিশ্রকে সরিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক পদে আনা হলো মহম্মদ সেলিমকে। এখন থেকে বঙ্গ ব্রিগেডের দায়িত্ব সামলাবেন তিনিই।

সিপিএমের ২৬ তম রাজ্য সম্মেলন চলছে প্রমোদ দাশগুপ্ত ভবনে। আজ সম্মেলনের শেষ দিন। এদিন সেখান থেকেই জানা গেল, এতদিন রাজ্য সম্পাদক পদের দায়িত্ব সামলানো সূর্যকান্ত মিশ্রকে সরিয়ে সেই জায়গায় আনা হয়েছে বর্তমান পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমকে। পাশাপাশি স্বেচ্ছায় সরে দাড়িয়েছেন বিমান বসু। বাদ পড়েছেন সুর্যকান্ত মিশ্র, রবীন দেব, গৌতম দেবের মতো হেভিওয়েট নেতারাও। কমিটিতে নতুন মুখ হিসেবে উঠে এসেছে শতরূপ ঘোষ, তরুণ মজুমদারের মতো নেতারা।

আরও পড়ুন:সৌগতর পর ডেরেক, বর্ষসেরা সম্মানে ভূষিত তৃণমূল সাংসদ

বুধবার দলের রাজ্য সম্মেলনে বয়সের কোটা নিয়ে সরব হন অধিকাংশ জেলার প্রতিনিধিরাই। বিমান বসুর উদাহরণ টেনে তাঁরা বলেন, ‘বয়স যোগ্যতার মাপকাঠি হতে পারে না’। ফলে আগে যে ৮০ ছিল তা এখন কমে এসে দাঁড়িয়েছে ৭৫-এ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৭২ বছরের উর্ধ্বে কাউকে রাজ্য কমিটিতে রাখা হবে না। সেইমতো এদিন সমস্ত কমিটি থেকে সরে যান বিমান বসু। বাদ পড়েন বয়সসীমা পেরিয়ে যাওয়ার প্রবীণ নেতৃত্বরা। ৮০ জনের এই রাজ্য কমিটিতে থেকে গেলেন ৫৬ জন, বাকিরা সকলেই নতুন। ফলে বলাই যায় গুণগত একটি পরিবর্তন অবশ্যই ঘটতে চলেছে। এখন দেখার বিষয়, এই তরুণ টিম রাজ্যে বামেদের হারানো জনসমর্থন কতখানি উদ্ধার করতে পারে সেটাই।

Related articles

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...