Thursday, May 14, 2026

জেল থেকে ছাড়া পাওয়ার ১৫ দিন পরই খুন যুবক! ঘটনার শিরোনামে সেই পানিহাটি

Date:

Share post:

তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঠিক সাত দিনের মধ্যে আবার খুনের ঘটনা ঘটল পানিহাটিতে। নিহত ব্যক্তি পানিহাটির (Panihati) ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মহম্মদ আরমান (Mohammad Arman)।

উত্তর ২৪ পরগণার পানিহাটির (Panihati) আগরপাড়ায় এবার পিটিয়ে খুনের অভিযোগ উঠল। একটি নির্জন রাস্তার ধার থেকে উদ্ধার করা হয়েছে মহম্মদ আরমান নামে ওই যুবকের মৃতদেহ। নিহত ব্যক্তির দেহে ভোজালির কোপ রয়েছে। পরিবার সূত্রে দাবি, ১৫ দিন আগে জেল থেকে ছাড়া পেয়েছিল মহম্মদ আরমান। আরমানের বাড়ির এক সদস্যের অভিযোগ, দুপুরে ঘরে থেকে আরমানকে ডেকে নিয়ে যায় একজন। তারপরই তাঁর মৃত্যুর খবর মেলে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (Police)।

আরও পড়ুন: “অগ্নিমিত্রা উড়ে যাবে, কেয়ার ইতিহাস-অঙ্কে জ্ঞান নেই”, বিজেপি প্রার্থীদের কটাক্ষ বাবুলের

গত রবিবার ভর সন্ধেবেলা খুন হন পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের সদ্য নির্বাচিত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। ভিডিওতে দেখা গিয়েছে, পাড়ার দোকানের সামনে স্কুটারে বসে কথা বলছিলেন অনুপম। সেই সময় এক যুবককে তাঁকে গুলি করে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিবিদ্ধ হওয়ার পর বাইক থেকে ছিটকে পড়েন তৃণমূল কাউন্সিলর। তাঁকে বেলঘরিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এখনও ঘটনাটির তদন্ত চলছে।



Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...